টেস্ট সিরিজে পর্যুদস্ত ইংল্যান্ড কোন একাদশ নিয়ে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নামতে পারে?

টেস্ট সিরিজে পর্যুদস্ত ইংল্যান্ড কোন একাদশ নিয়ে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নামতে পারে?

ভারতের বিরুদ্ধে তাদের মাটিতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতেও পরপর তিনটি হারের সম্মুখীন হয়েছে। সিরিজ হারার পাশাপাশি আইসিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওঠার স্বপ্নও মাটিতে পুঁতে ফেলেছেন জো রুটরা। ফলে পাল্টা দিতে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজকেই পাখির চোখ করছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে কেমন একাদশ নিয়ে তারা মাঠে নামতে পারে, তা দেখে নেওয়া যাক।

ওপেনে কারা

ওপেনে কারা

ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন উইকেটরক্ষক জস বাটলার। সঙ্গী হিসেবে থাকতে পারেন জেসন রয়।

মিডল অর্ডার

মিডল অর্ডার

আইসিসি টি-টোয়েন্টি ক্রম তালিকার প্রথম স্থানে থাকে দাউদ মালান ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নামবেন। চার নম্বরে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে জনি বেয়ারস্টোকে। পাঁচ নম্বরে নামতে পারেন অধিনায়ক ইয়ন মর্গ্যান।

অল রাউন্ডার

অল রাউন্ডার

এ প্রজন্মের অন্যতম সেরা অল রাউন্ডার বেন স্টোকস ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ছয় নম্বরে ব্যাট করতে পারেন। সঙ্গে তিনি দলের গুরুত্বপূর্ণ বোলিং বিকল্পও বটে। সাত নম্বরে নামবেন স্যাম কারান। আট নম্বরে মইন আলিকে ব্যাট হাতে নামতে দেখা যেতে পারে।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

ইংল্যান্ডের বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন জোফ্রা আর্চার। খেলবেন ক্রিস জর্ডন ও আদিল রশিদের মতো ক্রিকেটাররাও।

এক নজরে সম্ভাব্য একাদশ

এক নজরে সম্ভাব্য একাদশ

জস বাটলার (উইকেটরক্ষক), জেসন রয়, দাউদ মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, স্যাম কারান, মইন আলি, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+