আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ও হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ, পিচ ও আবহাওয়া

আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ও হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ, পিচ ও আবহাওয়া

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছেছে সানরাইজার্স হায়দরাবাদ। সেখানে ডেভিড ওয়ার্নারদের জন্য অপেক্ষা করছে দিল্লি ক্যাপিটালস। যারা প্রথম কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরে এই স্থানে এসে পৌঁছেছে। দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা এখন থেকেই বলে দেওয়া যায়। গুরুত্বপূর্ণ এই মোকাবিলায় দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ কেমন হতে পারে, সেদিকে নজর ফেরানো যাক।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেরে যাওয়ায় রবিবারের ম্যাচে দিল্লি ক্যাপিটালসে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে। ড্যানিয়েল স্যামসের পরিবর্তে শিমরোন হেটমায়ারকে খেলাতে পারে শ্রেয়স আইয়ার শিবির।

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, শিমরোন হেটমায়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ

চোটের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে তাঁকে ফের মাঠে নামতে দেখা যেতে পারে।

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রণ অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিচ নরকিয়া, ড্যানিয়েল স্যামস।

পিচ রিপোর্ট

পিচ রিপোর্ট

রবিবার আইপিএল ২০২০-এর দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক হবে বলেই জানানো হয়েছে। রাতের দিকে পিচ মন্থর হওয়ার সম্ভাবনা থাকায় টসে জিতে আগে ব্যাট করাই বুদ্ধিমানের কাজ হবে বলে জানিয়েছেন কিউরেটর।

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

রবিবার আবুধাবিতে রাতের দিকে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পারদ ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে। বাতাসে আপেক্ষির আর্দ্রতাও কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+