IPL 2024: আইপিএলে পারফরম্যান্সের নিরিখে কারা জায়গা পেতে পারেন বিশ্বকাপের দলে? রইল সম্ভাব্য তালিকা
আইপিএল পর্ব শেষ হলেই শুরু হয়ে যাবে টি২০ বিশ্বকাপ। চলতি মাসের শেষেই ঘোষিত হবে টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। দলগুলোর স্কোয়াডের তালিকা জমা দেওয়ার সময়সীমা ১ মে। কারা সুযোগ পাবেন ভারতীয় দলে তা নিয়ে চর্চা তুঙ্গে। দল নির্বাচনের আগে নির্বাচকদের নজর রয়েছে আইপিএলের দিকে। সেখানে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের নাম উঠছে নির্বাচকদের খাতায়। এখনও পর্যন্ত আইপিএলে পারফরম্যান্সের নিরিখে কারা সুযোগ পেতে পারেন টি২০ বিশ্বকাপের দল? সম্ভাব্য নামগুলি তুলে ধরা হল এই প্রতিবদেনে।
বিগত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন শুরু হয়েছে টি২০ বিশ্বকাপের দলে কোহলি থাকবেন না। রোহিত অধিনায়কত্ব করবেন এটা নিশ্চিত হলেও কোহলি বা অন্য কারা কারা ১৫ জনের দলে থাকবেন সেটা এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত আইপিএলে ৫ ম্যাচ খেলে কোহলির রান ৩১৬। এর মধ্যে একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে।। সর্বোচ্চ স্কোর ১১৩। গড় ১০৫.৩৩।ফলে তাঁর দলে সুযোগ পাওয়া নিয়ে কোনও প্রশ্ন থাকার কথা নয়।

টি২০ ক্রিকেটে অলরাউন্ডারদের চাহিদা সবসময়ই বেশি থাকে।তিনি শিবম দুবে। সিএসকের তারকা অলরাউন্ডার শিবম দুবে এ বারের আইপিএলে ৪টি ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলিতে রান করেছেন ৩৪, ৫১, ১৮ এবং ৪৫ রান। গত বছরের আইপিএলে শিবম ভালো পারফর্ম করেছিলেন। ব্যাটের পাশাপাশি বোলিংও যথেষ্ট ভালোই করতে পারেন শিবম দুবে। এই ক্ষেত্রে দুবে কিন্তু চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন হার্দিক পাণ্ডিয়াকে। আইপিএলে এখনও পর্যন্ত পারফরম্যান্সের নিরিখে পাণ্ডিয়ার থেকে ভালো পারফরম্যান্স করেছেন দুবে।
সবচেয়ে বেশি লড়াই হতে পারে কিপার ব্যাটার পজিশন। একটি পদের জন্য অনের দাবিদার। রাহুল, জীতেশ শর্মা, ধ্রুব জুরেলের সঙ্গে লড়াইয়ে নিজের নামটা ভাসিয়ে রেখেছেন সঞ্জু স্যামসনও। তবে এখনও পর্যন্ত পারফরম্যান্সের নিরিখে সুযোগ পাওয়ার লড়াইয়ে এগিয়ে সঞ্জু ও পন্থই। এছাড়াও অলররাউন্ডার হিসাবে দাগ কেটেছেন ক্রুণাল পাণ্ডিয়া ও হরপ্রীত ব্রার।
টিম ইন্ডিয়ায় ব্রাত্য চাহাল ও মোহিত শর্মা এবার আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করছেন।চার ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৮। দ্বিতীয় স্থানে আছেন গুজরাতের মোহিত শর্মা। চার ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৭। এছাড়া জসপ্রীত বুমরাহ দলে থাকবেন এটা নিশ্চিত। তবে বিশ্বকাপের দলে চমক হতে পারেন মায়াঙ্ক যাদব। আইপিএল শেষ হওয়ার পর এবং টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে দলগুলির হাতে মাত্র ৫ দিন থাকবে।












Click it and Unblock the Notifications