ব্যাটিং থেকে বোলিং, প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের বাজি কারা
বিশ্বকাপে ভারতের অভিযান শুরুর বাকি আর মাত্র কয়েক ঘন্টা। সাউদাম্পটন মহারণ শুরুর কয়েক ঘন্টা আগে দেখে নেওয়া যাক বুধের ম্যাচে নীল জার্সির তুরুপের তাস হতে পারেন কারা
বিশ্বকাপে ভারতের অভিযান শুরুর বাকি আর মাত্র কয়েক ঘন্টা। সাউদাম্পটন মহারণ শুরুর কয়েক ঘন্টা আগে দেখে নেওয়া যাক বুধের ম্যাচে নীল জার্সির তুরুপের তাস হতে পারেন কারা

শিখর ধাওয়ান
শেষ তিন আইসিসি টুর্নামেন্টে দেশের জার্সিতে সবচেয়ে বেশি রান রয়েছে শিখরের। ইংল্যান্ডের মাটিতে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান হাঁকিয়েছিলেন গব্বর। ৫ ম্যাচে ৩৩৮ রান করেছিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। এছাড়াও অস্ট্রেলিয়া- নিউজিল্য়ান্ডের মাটিতে বিশ্বকাপেও ভারতের জার্সিতে সবেচেয়ে বেশি রান করেন, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেশের জার্সিতে সবেচেয়ে বেশি রান ছিল ধাওয়ানের। বলার অপেক্ষা রাখে না, কোহলির সেরা বাজি ধাওয়ান

বিরাট কোহলি
দলে কোহলির মতো চেজমাস্টারের থাকলে, বিপক্ষের ঝুলিতে কোনও রানই নিরাপদ নয়। ইংল্যান্ডের মাটিতে বিরাটের ব্যাটে রানের ফুলঝুরির দিকে তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব

ধোনি
ভারতীয় ক্রিকেটের মিস্টার কুল ধোনি এবার বিশ্বকাপে নীল জার্সির সেরা বাজি। ব্যাটে রানের ছন্দে রয়েছেন, প্রস্তুতিতে বাংলাদেশের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন। ফিনিশারের পরিবর্তে অ্যাঙ্কর ফিনিশর রোলেও এখন তিনি সাবলীল।সঙ্গে উইকেটের পিছনে দুরন্ত স্টাম্পিং। বোলারদের পরামর্শ দেওয়া থেকে চাপের মুহূর্তে কোহলিকে ফিল্ডিংয়ে সাহায্য় করা। দলের মতিষ্ক একজনই. তিনি মহেন্দ্র সিং ধোনি

হার্দিক পান্ডিয়া
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন ভারতের বিশ্বকাপ স্বপ্নের ব্রিজ হতে পারেন হার্দিক। তাঁর অল-রাউন্ড পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে গোটা দল। হেলিকপ্টার 2.০ শটের মালিককে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে ক্রমশ।

জসপ্রীত বুমরাহ
বিশ্বের এক নম্বর পেসারের বোলিংয়ের উপরই নির্ভর করছে কোহলিদের ভাগ্য। দেশের জার্সিতে শেষ এক বছর তিন ফর্ম্যাটেই উইকেট পেয়েছেন। কেরিয়ারের প্রথম বিশ্বকাপে বুমরাহ কেমন খেলেন সেটাই এখন দেখার।
[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]












Click it and Unblock the Notifications