দেখে নিন কারা সুযোগ পেতে চলেছেন দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচে
উইকেন্ডে আজ আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ডেয়ারডেভিলস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই শিবিরেই অদ্ভূদভাবে শান্ত। হয়তো ঝড়ের পূর্বাভাস!
উইকেন্ডে আজ আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ডেয়ারডেভিলস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুই শিবিরেই অদ্ভূদভাবে শান্ত। হয়তো ঝড়ের পূর্বাভাস!

তবে, লিগ টেবিলের শীর্ষে থাকলেও এই ম্যাচটা খুব একটা সহজ হবে না সানরাইজার্স হায়দরাবাদের জন্য। কারণ এদিনের ম্যাচে হায়দরাবাদের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিসের পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে। নয় ম্যাচ খেলে দিল্লি জয় পেয়েছে মাত্র তিনটি ম্যাচে। হেরেছে ছ'টি ম্যাচে। নয় ম্যাচ থেকে মোট ছয় পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে দিল্লি। ফলে এই পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়াতে মরিয়া চেষ্টা যে শ্রেয়স আইয়ারের দল চালাবে তা আর বলার অবকাশ রাখে না। কারণ প্রতিটি দলের কাছেই এখনও খোলা প্লে অফের লড়াই। কিন্তু প্লে অফে পৌছনোর লড়াইটা শেষে দিকে থাকা চারটি দলের কাছে অনেকটা কঠিন। ফলে অল আউট জয়ের জন্য ঝাঁপানো ছাড়া এই ম্যাচে আর কোনও উপায় নেই দিল্লির কাছে।
তবে, দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে নামার আগে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে স্বস্তির খবর হল চোট সারিয়ে পুরোদমে ম্যাচের আগের দিন প্র্যাক্টিস সারেন ভুবনেশ্বর কুমার। এই ম্যাচে ভুবিকে খেলানো হবে কি না, সেই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ ভুবির অনুপস্থিতিতে দু'টি কঠিন ম্যাচ কেবল বোলারদের দক্ষতায়ই জিতে নেয় হায়দরাবাদ। ফলে ভুবি সুস্থ হলেও তাকে প্রথম একাদশে খেলানো হবে কি না তার সিদ্ধান্ধ আজ ম্যাচের আগে নেবে হায়দরাবাদ কর্তৃপক্ষ।
অপর দিকে, লিগ টেবিলের শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে উইনিং কম্বিশনে বদল আনতে চান না দিল্লি ডেয়ারডেভিলসের তরুণ অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
এক ঝলকে দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলে সুযোগ পেতে পারেন কোন কোন ক্রিকেটারেরা।
সানরাইজার্স হায়দরাবাদ:
শিখর ধবন, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, ঋদ্ধিমান সাহা, রাশিদ খান, সন্দীপ শর্মা, বাসিল থাম্পি, সিদ্ধার্থ কল
দিল্লি ডেয়ারডেভিলস:
পৃথ্বী শা, কলিন মুনরো, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, গ্লেন ম্যাক্সওয়েল, বিজয় শঙ্কর, লিয়াম প্লাঙ্কিট, অমিত মিশ্র, শাহবাজ নাদিম, আভেস খান, ট্রেন্ট বোল্ট












Click it and Unblock the Notifications