দেখে নিন কারা সুযোগ পেতে চলছেন চেন্নাই বনাম হায়দরাবাদ ম্যাচে

রবিবার আইপিএলে মুখোমুখি দুই ধুরধন্ধর প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচে হেরেছে চেন্নাই। অপর দিকে দিল্লিকে ৯ উইকেটে হারিয় চনমনে এসআরএইচ গত ম্যাচে প্লে-অফ নিশ্চিত করছে।

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে।

দেখে নিন কারা সুযোগ পেতে চলছেন চেন্নাই বনাম হায়দরাবাদ ম্যাচে

অন্য দিকে, গত ম্যাচে শ্রেয়াস আইয়ারের দিল্লি ডেয়ারডেভিলসকে নয় উইকেটে হারিয়ে বেশ চনমনে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরবাদ। অর্থাৎ রবিবারের ম্যাচটা দু'টি দলের কাছেই চ্যালেঞ্জের মতো।

এসআরএইচ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, কোচ থেকে অধিনায়ক কেউই দলে অপ্রয়োজনীয় পরিবর্তন আনার পক্ষে নয়। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ফলে এই ম্যাচে আরও একটি সুযোগ পাচ্ছেন শ্রীবৎস গোস্বামী।

অন্য দিকে, এই ম্যাচে পরিবর্তন আসতে পারে চেন্নাইয়ের প্রথম একাদশে। চেন্নাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ডেভিড উইলির পরিবর্তে এই ম্যাচে দলে ফিরতে পারেন লুঙ্গি এনগিডি।

এক ঝলকে দেখে নেওয়া যাক দু'টি দলের সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ:
শিখর ধবন, অ্যালেক্স হেলস, কেন উইলিয়ামসন, মণীশ পান্ডে, সাকিব আল হাসান, শ্রীবৎস গোস্বামী, ইউসুফ পাঠান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল

চেন্নাই সুপার কিংস:
শেন ওয়াটসন, অম্বতি রায়াডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, স্যাম বিলিংস, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, হরভজন সিং, করন শর্মা, লুঙ্গি এনগিডি, শার্দূল ঠাকুর

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+