জেনে নিন চেন্নাই বনাম ব্যাঙ্গালোর ম্যাচের সম্ভব্য একাদশ

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশানের মাঠে মুখোমুখি হচ্ছে দুই ধুন্ধুমার প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই।

শনিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ বাড়তে শুরু করেছে দেশের ক্রিকেট মহলে। এই দু'টি দলের লড়াইকে ছাপিয়ে যাচ্ছে যুযুধান দুই অধিনায়কের মগজাস্ত্রের লড়াই। এক জন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অপর জন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুধু দেশেই নয়, দেশের বাইরেও এই দুই ক্রিকেটীয় ব্যক্তিত্বের অসংখ্য গুণমুগ্ধ রয়েছেন। ফলে এর আঁচে গা সেঁকতে শুরু করেছেন প্রবাসী ভারতীয়রাও।

কারা সুযোগ পেতে চলেছেন চেন্নাই বনাম ব্যাঙ্গালোর ম্যাচে

কিন্তু ব্যক্তিগত দক্ষতায় একে অন্যকে টেক্কা দেওয়ার লড়াই থাকলেও, সাম্প্রতিক ফর্মের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের থেকে কয়েক ধাপ এগিয়ে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ন'টি ম্যাচ খেলেছে ধোনির চেন্নাই, যার মধ্যে জয় ছয়টি ম্যাচে, হার মাত্র তিনটিতে। ন'ম্যাচ থেকে বারো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে সিএসকে।
অন্য দিকে, এই ম্যাচে চেন্নাইয়ের প্রতিপক্ষ আরসিবি আট ম্যাচ থেকে তিনটি জয় নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। বিরাটের দলের পয়েন্ট ৬। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
দুই দলই এদিন নিজেদের প্রথম একাদশে একটি করে বদল আনতে চলেছেন। আরসিবি টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, চোট কাটিয়ে এখন মাঠে নামার মতো সুস্থ এবিডি। কুইন্টন ডি ককের পরিবর্তে দলে ঢুকতে চলেছেন তিনি। বিয়ের জন্য দক্ষিণ আফ্রিকা উড়ে গিয়েছেন ডি কক।
অন্য দিকে, কেকেআর-এর বিরুদ্ধে সুযোগ পাওয়া ফাফ দু প্লেসির পরিবর্তে দলে ফিরতে পারেন স্যাম বিলিংস। এই একটি পরিবর্তন ছাড়া গোটা দলই অপরিবর্তিত থাকার সম্ভবনাই বেশি।

এক ঝলকে দেখে নেওয়া যাক মেগা লড়াইয়ের আগে দুই দলের সম্ভাব্য একাদশ।

চেন্নাই সুপার কিংস:
শেন ওয়াটসন, স্যাম বিলিংস, সুরেশ রায়না, অম্বতি রায়ডু, এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, করন শর্মা, হরভজন সিং, লুঙ্গি এনগিডি, কে এম আসিফ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
মনন ভোরা, ব্র্যান্ডন ম্যাকালাম, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মননদীপ সিং, কলিন ডি গ্র্যান্ডহোম, ওয়াশিংটন সুন্দর, টিম সাউদি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+