IPL 2022: আরসিবি’র বিরুদ্ধে কী দল নামাতে পারে কেকেআর, এক নজরে নাইটদের সম্ভাব্য একাদশ
আরসিবি’র বিরুদ্ধে কী দল নামাতে পারে কেকেআর, এক নজরে নাইটদের সম্ভাব্য একাদশ
আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারানোর ফলে আরসিবির বিরুদ্ধে আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে তরুণ অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর।
এক নজরে দেখে নিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ:

অজিঙ্ক রাহানে:
দীর্ঘ দিন রান না পাওয়ার ফলে ভারতীয় দল থেকে বাদ পড়ে গিয়েছেন অজিঙ্ক রাহানে। এমনিতেই সাদা বলের ক্রিকেটে দীর্ঘ দিন ব্রাত্য, তার উপর টেস্ট দলের জায়গা হাতছাড়া হওয়ায় আইপিএল-কে অবলম্বন করেই ঘুরে দাঁড়াতে চাইছেন অজিঙ্ক রাহানে। এই বারের আইপিএল-নিলামেও রাহানেকে নিয়ে আগ্রহ দেখাননি কেউ। কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাঁর উপর ভরসা রেখেছিল। প্রথম ম্যাচে পারফরম্যান্সের ভিত্তিতে কলকাতার ভরসার মর্যাদা রেখেছেন ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ অধিনায়ক। প্রথম ম্যআচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৪৪ রান করেছিলেন তিনি। এই ম্যাচেও প্রথম একাদশে রাহানের থাকাটা প্রায় নিশ্চিত।

ভেঙ্কটেশ আইয়া:
২০২১ আইপিএল-এর আবিষ্কার এই ভেঙ্কটেশ। গত বছর তরুণ বাম হাতি অলরাউন্ডারের কারণেই ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ভেঙ্কটেশ বড় রান না পেলেও রাহানের সঙ্গে ওপেন করতে তিনি নামবেন তা বলাই যায়।

নীতিশ রানা:
কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারে অন্যতম ভরসা রানা। প্রথম ম্যাচে শুরুটা ভাল করলেও ২১ রানের বেশি করতে পারেননি তিনি। তবে, ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন রানা। পাশাপাশি প্রয়োজনে হাত ঘোরাতেও তিনি সক্ষম। এই রকম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে মাঠে নামার সাহস দেখাবে না কেকেআর।

শ্রেয়স আইয়ার:
দারুণ টাচে রয়েছে শ্রেয়স। প্রথম ম্যাচে ২০ রান করে অপরাজিত ছিলেন। দলনেতা হিসেবে অটোম্যাটিক চয়েস তিনি।

স্যাম বিলিংস:
চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে ২৫ রান করেছিলেন স্যাম বিলিংস। ভাল ছন্দে থাকার ইঙ্গিত তিনি দিয়েছেন। বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিসদের বিরুদ্ধেও কেকেআর-এর দলে দেখা যেতে পারে তাঁকে।

শেলডন জ্যাকসন:
এই ম্যাচেও কেকেআর-এর উইকেটরক্ষার দায়িত্বে পাওয়া যেতে পারে শেলডনকে। তাঁর কিপিং আকর্ষণ করেছে ক্রিকেটপ্রেমীদেরকে। পাশাপাশি ব্যাট হাতেও দক্ষ এই ক্রিকেটার।

আন্দ্রে রাসেল:
কেকেআর যে ক'টি ক্রিকেটারকে নিলামের আগে ধরে রেখেছিল তার মধ্যে অন্যতম আন্দ্রে রাসেল। যে কোনও দিন ম্যাচ উইনার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে এই ক্যারিবিয়ন ক্রিকেটারের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে নামার প্রয়োজন না পড়লেও বল হাতে একটি উইকেট পেয়েছেন রাসেল। ক্যারিবিয়ান তারকাকে বাদ দিয়ে দল গড়ার ভাবনাও নেই কেকেআর টিম ম্যানেজমেন্টের।

সুনীল নারিন:
আন্দ্রে রাসেলের মতো নারিনকেও রিটেন করেছিল কেকেআর। নারিনের বোলিং নতুন করে বলার অপেক্ষা রাখে না। একাই একটা ম্যাচের রঙ যে কোনও মুহূর্তে ঘুরিয়ে দিতে পারেন তিনি। ব্যাট হাতেও ঝড়ো ইনিংস খেলার দিক দিয়ে তাঁর জুরি মেলা ভার। চেন্নাইয়ের বিরুদ্ধে উইকেট না পেলেও ৪ ওভারে খরচ করেছিলেন মাত্র ১৫ রান।

উমেশ যাদব:
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ ওভারে ২০ রান খরচ করে দুই উইকেট নেওয়া উমেশ যাদবকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে যে দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না।

শিভম মাভি:
গত ম্যাচে খুব একটা কিছু করতে না পারলেও এই ম্যাচে শিভম মাভিকে দলকে থেকে বাদ হয়তো দেবে না কেকেআর। কারণ উইনিং কম্বেনেশনে বদল চান না শ্রেয়স।

বরুণ চক্রবর্তী:
কলকাতা নাইট রাইডার্সের আবিষ্কার এই মিস্ট্রি স্পিনার। গত মরসুমে কেকেআর-এর জার্সিতে দুর্ধর্ষ পারফরম্যান্স ছিলে বরুণের। শেষ ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ৪ ওভারে ২৩ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন বরুণ।












Click it and Unblock the Notifications