IPL 2022: এক নজরে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে কেকেআর-এর সম্ভাব্য প্রথম একাদশ

এক নজরে আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে কেকেআর-এর সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল-এর জন্য প্রহর গোনা প্রায় শেষের মুখে। গোটা দেশ অপেক্ষা করে রয়েছে বাইশ গজে বিশ্বের সেরা টি-২০ লিগের বল গড়ানোর জন্য। দুই দিনের মেগা নিলামে পরিকল্পনা অনুযায়ী স্কোয়াড় গড়ে তৈরি প্রতিটা দল। কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএল ২০২২।

এক নজরে দেখে নিন উদ্বোধনী ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে কেকেআর-এর সম্ভাব্য একাদশ:

ভেঙ্কটেশ আইয়ার:

ভেঙ্কটেশ আইয়ার:

গত বছর আইপিএল-এ আবিস্কার ভেঙ্কটেশ। এই বাম হাতি অলরাউন্ডারের জন্য গত বছর আইপিএল-এর ফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছিল কেকেআর। এখনও পর্যন্ত নাইটদের জার্সিতে ১০ ম্যাচে ৩৭০ রান করেছেন আইয়ার। তিনটি উইকেটও নিয়েছেন তিনি। এই ম্যাচে কেকেআর-এর হয়ে ওপেন করতে পারেন আইয়ার।

অজিঙ্ক রাহানে:

অজিঙ্ক রাহানে:

শুভমন গিল'কে কেকেআর ছেড়ে দেওয়ায় এবং অ্যালেক্স হেলসের পরিবর্তে নেওয়া অ্যারন ফিঞ্চ এখনও দলের সঙ্গে যোগ না দেওয়া আইয়ারের ওপেনিং পার্টনার হিসেবে শুরু করতে পারেন অজিঙ্ক রাহানে। রাহানের কাছে এই আইপিএল নিজেকে প্রমাণ করার। ব্যাটে রান না থাকার কারণে জাতীয় দল থেকে বাদ পড়া রাহনে জবাব দেওয়ার জন্য এই মঞ্চকে বেছে নেওয়ার চেষ্টা করবেন।

নীতিশ রানা:

নীতিশ রানা:

দীর্ঘ দিন ধরে কেকেআর-এর সঙ্গে জড়িত নীতিশ রানা। দক্ষ অলরাউন্ডার বলা যায় এই বাম হাতি ক্রিকেটারকে। মিডল অর্ডারে নির্ভরতা দেওয়ার পাশাপাশি প্রয়োজনে বল হাতেও উইকেট তুলে নিয়ে দলকে সুবিধা করে দিতে পারেন তিনি।

শ্রেয়স আইয়ার:

শ্রেয়স আইয়ার:

কেকেআর-এর জার্সিতে প্রথম ম্যাচ হতে চলেছে এটি শ্রেয়াস আইয়ারের। ফর্মেই রয়েছে কেকেআর-এর নতুন অধিনায়ক। ঘরের মাঠে দেশের হয়ে দারুণ ছন্দে পাওয়া গিয়েছে আইয়ারকে। অধিনায়ক হিসেবে আইয়ার থাবেনই প্রথম একাদশে।

আন্দ্রে রাসেল:

আন্দ্রে রাসেল:

কেকেআর যে ক'টি ক্রিকেটারকে নিলামের আগে ধরে রেখেছিল তার মধ্যে অন্যতম আন্দ্রে রাসেল। যে কোনও দিন ম্যাচ উইনার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে এই ক্যারিবিয়ন ক্রিকেটারের। শুধু ব্যাট হাতে ম্যাচ জেতানো নয়, বল হাতেও ম্যাচ উইনার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে রাসেলের।

স্যাম বিলিংস:

স্যাম বিলিংস:

ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা বিলিংসকে এই ম্যাচে কেকেআর-এর দলে দেখা যেতে পারে।

সুনীল নারিন:

সুনীল নারিন:

আন্দ্রে রাসেলের মতো নারিনকেও রিটেন করেছিল কেকেআর। নারিনের বোলিং নতুন করে বলার অপেক্ষা রাখে না। একাই একটা ম্যাচের রঙ যে কোনও মুহূর্তে ঘুরিয়ে দিতে পারেন তিনি। ব্যাট হাতেও ঝড়ো ইনিংস খেলার দিক দিয়ে তাঁর জুরি মেলা ভার।

টিম সাউদি:

টিম সাউদি:

প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে পাকিস্তান সফরে থাকার ফলে কেকেআর-এর পেস লাইনকে নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার। বয়স বাড়লেও একা হাতে ম্যাচ ঘোরানোর দক্ষতা এখনও রাখেন এই কিউয়ি ক্রিকেটার।

উমেশ যাদব:

উমেশ যাদব:

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআর-এর দলে সুযোগ পেতে পারেন উমেশ যাদব। আইপিএল-এ খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে উমেশের।

শিভম মাভি:

শিভম মাভি:

ওয়াংখেড়ের পেস সহায়ক উইকেটে কলকাতা নাইট রাইডার্স তিন পেসারেই যাবে মনে করা হচ্ছে। কেকেআর যদি তিন জন স্পেশ্যালিস্ট পেসার নিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামেন তা হলে নিঃসন্দেহে প্রথম একাদশে জায়গা পাবেন শিভম মাভি। মাভির দক্ষ পারফরম্যান্সের সাক্ষী এর আগেও থেকেছে আইপিএল।

বরুণ চক্রবর্তী:

বরুণ চক্রবর্তী:

বরুণ চক্রবর্তীর মিস্ট্রি স্পিন গত বছর রাতের ঘুম কেড়ে নিয়েছিল অন্যান্য দলের ব্যাটসম্যানদের। এই ম্যাচে বরুণ যে সুযোগ পাবেন তা বলাই যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+