রাজস্থান বনাম মুম্বই ম্যাচের সম্ভাব্য একাদশ
জয়ের ছন্দে ফিরতে মরিয়া রাজস্থান রয়্যালস রবিবার ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। মুম্বইয়ের বিরুদ্ধে একাধিক পরিবর্তন আসতে পারে রাজস্থানের দলে। অন্য দিকে
রবিবার ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। এই দু'টি দলের একটিও এখনও পর্যন্ত আইপিএলে নিজেদের দাপট দেখাতে পারেনি। গত বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সও এই মরসুমে শুরু থেকেই অফ কালার। এখনও পর্যন্ত চলতি আইপিএল-এ চারটি ম্যাচ খেলেছে রোহিত শর্মার মুম্বই। যার মধ্যে প্রথম তিনটি ম্যাচেই হারতে হয়েছে বানিজ্য নগরীর এই দলকে। শেষ ম্যাচে জিতেছে মুম্বই। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নীচের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে মুম্বই। অর্থাৎ দিল্লি ডেয়ারডেভিলসের ঠিক উপরে সপ্তম স্থানে।

অন্য দিকে, চলতি আইপিএলে দু'টি ম্যাচ জিতলেও তিনটি ম্যাচে হারতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। ঘরের মাঠে কেকেআর এর বিরুদ্ধে হেরে এবং পুনের মাঠে সিএসকের বিরুদ্ধে পরপর দু'ম্যাচ হেরে রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস। মুম্বইয়ের ঠিক উপরেই অর্থৎ লিগ তালিকায় ষষ্ঠ স্থানে আছে রাজস্থান রয়্যালস।
এই পরিস্থিতিতে দু'টি দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার যে দল জিতবে সেই অনেকটা এগিয়ে যাবে।
এক ঝলকে দেখে নেওয়া যাক এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ।

রাজস্থান রয়্যালস:
অজিঙ্ক রাহানে, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, হেনরিচ ক্লাসেন, জস বাটলার, কে গৌতম, শ্রেয়াস গোপাল, দুশমন্ত চামিরা, জয়দেব উনাদকাট, ধবল কুলকার্নি

মুম্বই ইন্ডিয়ান্স:
সূর্যকুমার যাদব, এভিন লুইস, ইশান কিষান, রোহিত শর্মা, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, কিরণ পোলার্ড, মিচেল ম্যাকলেনেঘান, ময়াঙ্ক মারকান্ডে, যশপ্রীত বুমরা, মুস্তাফিজুর রহমান












Click it and Unblock the Notifications