জেনে নিন পঞ্জাব বনাম মুম্বই ম্যাচে সুযোগ পেতে চলেছেন কারা
নতুন হোম গ্রাউন্ড হোলকার স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে কিংস ইলেভেন পঞ্জাব। জেনে নিন দুই দলের সম্ভাব্য় একাদশ।
শুক্রবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব এবং মুম্বই ইন্ডিয়ান্স। লিগ টেবিলের এখন যা চিত্র তাতে মুম্বইয়ের কাছে এটি মাস্ট উইন ম্যাচ। এখনও আটটি ম্যাচ খেলে মাত্র দু'টি ম্যাচে জয়ের মুখে দেখেছে নীতা অম্বানির দল। ছয়টি ম্যাচেই হারতে হয়েছে গত বারের চ্যাম্পিয়নদের। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে এই জায়গা থেকে প্লে অফ নিশ্চিত করতে হলে আর একটি ম্যাচেও হারা যাবে না রোহিত শর্মার দলকে।

মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত ম্য়াচে চোটের কারণে খেলতে না পারা এভিন লুইসকে খেলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ইঞ্জেকশন দেওয়া হয়েছে গতকাল। কিন্তু একান্তই তিনি যদি খেলতে না পারেন তাহলে গত ম্যাচে তাঁর পরিবর্তে প্রথম একাদশ জায়গা করে নেওয়া কিরন পোলার্ডই খেলবেন এই ম্যাচে।
অন্য দিকে, বেশ কয়েক দিন ছুটি কাটিয়ে আবার আইপিএলে ফেরা কিংস ইলেভেন পঞ্জাব রয়েছে ফুরফুরে মেজাজে। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতে হলেও সেই হারকে মনে রাখতে নারাজ প্রীতি জিন্টার দল। বরং নতুন উদ্দ্যমে শুরু করে লিগ টেবিলের শীর্ষ স্থান ফিরে পাওয়াটাই এখন লক্ষ্য কিংস ইলেভেন পঞ্জাবের। আইপিএল তালিকায় এখন চতুর্থ স্থানে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। সাত ম্যাচে তারা জয় পেয়েছে পাঁচটি ম্যাচে, হারের মুখ দেখতে হয়েছে দু'টি ম্যাচে।
পঞ্জাব টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে দলে দু'টি পরিবর্তন আনতে পারেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। চলতি আইপিএলে অফ ফর্মে থাকা অ্যারন ফিঞ্চের পরিবর্তে দলে ফিরতে পারেন ডেভিড মিলার এবং বীরেন্দ্র সরণের পরিবর্তে দলে ফিরতে পারেন মোহিত শর্মা।
পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে সেখানেও সমানে সমানে লড়াই দুই দলের। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২০টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ১০টি ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং ১০টি ম্যাচে জিতেছে কিংস ইলেভেন পঞ্জাব।
এক ঝলকে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ

কিংস ইলেভেন পঞ্জাব:
কেএল রাহুল, ক্রিস গেইল, ময়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, মনোজ তিওয়ারি, ডেভিড মিলার, রবিচন্দ্রন অশ্বিন, অ্যান্ড্রু টাই, মোহিত শর্মা, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান

মুম্বই ইন্ডিয়ান্স:
সূর্যকুমার যাদব, এভিন লুইস, ঈশান কিষান, রোহিত শর্মা, জেপি ডুমিনি, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, বেন কার্টিং, মিচেল ম্যাকলানেঘান, যশপ্রীত বুমরা, মায়াঙ্ক মারকান্ডে












Click it and Unblock the Notifications