দেখে নিন দিল্লি-বেঙ্গালুরু ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন কারা

আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টিডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলস। দু'টি দলেই আসতে পারে একাধিক পরিবর্তন।

কখনও ট্রফির স্বাদ না পেলেও আইপিএলের ইতিহাসে অন্যতম শক্তিশালী দল রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের গত দশটি সংস্করণের মধ্যে ৩টি সংস্করণের রানার্স তারা। কিন্তু বর্তমানে এই বেঙ্গালুরুই একাদশ আইপিএলে এখন খুঁজে বেড়াচ্ছে নীজেদের ভীত। চলতি আইপিএলে একেবারেই ভাল ছন্দে নেই বিরাট কোহলির দল। চারটি ম্যাচ খেলে তিনটিতেই হারতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে ঘরের মাঠে দিল্লির ডেয়ারডেভিলসের বিরুদ্ধে জয়ের ছন্দে ফিরতে মরিয়া আরসিবি।
অন্য দিকে, আরসিবির মত উজ্জ্বল আইপিএল ইতিহাস না হলেও প্রতি বছরই ভাল করার চেষ্টা করে দিল্লির দলটি।

দেখে নিন দিল্লি-বেঙ্গালুরু ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন কারা

এই মরসুমে গোটা দলের খোলনলচে বদল এনেছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু বদল আসলেও, কাঙ্খিত পারফরম্যান্স এখনও দেখাতে পারেনি গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলস।

বেঙ্গালুরুর মতো দিল্লির কাছেও এই ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেগা এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ।

দেখে নিন দিল্লি-বেঙ্গালুরু ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন কারা

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ:
কুইন্টন ডি কক, বিরাট কোহলি, এবি ডেভিলিয়ার্স, মনদীপ সিং, কোরি অ্যান্ডারসন, ওয়াশিংটন সুন্দর, মুরুগান অশ্বিন, ক্রিস ওকস, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

দেখে নিন দিল্লি-বেঙ্গালুরু ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন কারা

দিল্লি ডেয়ারডেভিলসের সম্ভাব্য একাদশ:
জেসন রয়, গৌতম গম্ভীর, নমন ওঝা, ঋষভ পান্থ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, গুরকিরত সিং মান, রাহুল তেওয়াটিয়, মহম্মদ শামি, শাহবাজ নাদিম, ট্রেন্ট বোল্ট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+