দিল্লি বনাম কলকাতা ম্যাচের সম্ভাব্য একাদশ
জয়ের রাস্তায় ফিরতে মরিয়া দিল্লি ডেয়ারডেভিলস ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। কলকাতার বিরুদ্ধে একটি পরিবর্তন আসতে পারে দিল্লির দলে।
শুক্রবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিসের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। দু'টি দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে এবং কাকতালীয় ভাবে দু'টি দলই নিজেদের শেষ ম্যাচে হেরেছে একটি দলের কাছেই। সেটি প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব। এই দু'টি দলকেই তাদের ঘরের মাঠে গিয়ে হারায় পঞ্জাব।

শেষ ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ইডেন গার্ডেন্সে ৯ উইকেটে পঞ্জাবের কাছে হারতে হয় নাইটদের। একই ভাবে নাইটদের মতোই ফিরোজ শাহ কোটলায় নিজেদের ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসকে ৪ রানে হারায় পঞ্জাব দল।
পঞ্জাবের বিরুদ্ধে এই হারের পরই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর পরবির্তে দলের দায়িত্ব নেন শ্রেয়স আইয়ার। নতুন অধিনায়কের নেতৃত্বে জয়ে ফিরতে মরিয়া দিল্লি আজকের ম্যাচে দলে একটি পরিবর্তন আনতে চলেছে। গত ম্যাচে সুযোগ পাওয়া অমিত মিশ্রর পরিবর্তে কলকাতার বিরুদ্ধে দিল্লির প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন শহবাজ নাদিম। পাশাপাশি কেকেআর-এর বিরুদ্ধে দলের অন্যতম দুই সেরা অস্ত্র জেসন রয় এবং ক্রিস মরিসকে পাওয়া যাবে কি না সেই বিষয়ও নিশ্চিত নয় দিল্লি।
অন্য দিকে, কলকাতাকে এই ম্যাচে আন্দ্রে রাসেলের হ্যামস্ট্রিংয়ের চোট চিন্তায় রাখলেও, দলের একাংশের দাবি রাসেলকে খেলাতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। ফলে দিল্লির বিরুদ্ধে দল অপরিবর্তিত রেখেই মাঠে নামতে চাইছে কেকেআর।
এক ঝলকে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ

দিল্লি ডেয়ারডেভিলস:
পৃথ্বী শ, গৌতম গম্ভীর, শ্রেয়াস আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, ঋষভ পন্থ, রাহুল তেওয়াটিয়া, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, শহবাজ নাদিম, লিয়াম প্লানকিট, আভেশ খান, ট্রেন্ট বোল্ট

কলকাতা নাইট রাইডার্স:
ক্রিস লিন, সুনীল নারিন, রবিন উথাপ্পা, নীতিশ রানা, দীনেশ কার্তিক, শুভমান গিল, আন্দ্রে রাসেল, টম কুরান, পিযূষ চাওলা, শিভম মাভি, কুলদীপ যাদব












Click it and Unblock the Notifications