এক ঝলকে দেখে নিন দিল্লি বনাম চেন্নাই ম্যাচের সম্ভাব্য একাদশ
শুক্রবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। অপেক্ষাকৃত গুরুত্বহীন ম্যাচ হলেও দুই দলই চায় এই ম্যাচে জয় পেতে। কারণ এই ম্যাচ দিল্লির কাছে সম্মানরক্ষার লড়াই।
শুক্রবার ফিরোজ শাহ কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। অপেক্ষাকৃত গুরুত্বহীন ম্যাচ হলেও দুই দলই চায় এই ম্যাচে জয় পেতে। কারণ এই ম্যাচ দিল্লির কাছে সম্মানরক্ষার লড়াই। পাশাপাশি চেন্নাইও চায় প্লে-অফের আগে আর ম্যাচ না হারতে। ফলে দুই দলই জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবে তা বলাই যেতে পারে।

চলতি আইপিএলে ১২টি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতেছে দিল্লি। হেরেছে ন'টি ম্যাচে। ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে রয়েছে দিল্লি। ফলে এই ম্য়াচ শ্রেয়াস আইয়ারের দলের কাছে স্রেফ সম্মান রক্ষর লড়াই। পাশপাশি চেন্নাইকে হারিয়ে সমর্থকদের মুখে সাময়িক হাসি ফোটানোর লড়াই।
অন্য দিকে, এই ম্যাচে দিল্লির প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের পয়েন্ট ১২ ম্যাচে ১৬। ১২ ম্যাচ খেলে তাদের জয় আটটি ম্যাচে, হার চারটিতে।
দিল্লি টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে দলে মাত্র একটি পরিবর্তন আনতে চান অধিনায়ক শ্রেয়াস আইয়ার। জেসন রয়ের পরিবর্তে প্রথম একাদশে জায়গা হতে পারে কলিন মিনরোর। যার অর্থ একটি পরিবর্তন ছাড়া একই দল ধরে রেখে চেন্নাইয়ের বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি।
অন্য দিকে, চেন্নাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, দলে একাধিক পরিবর্তন আনবেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দলে ফিরতে পারেন করন শর্মা, পাশাপাশি. ডেভিড উইলির পরিবর্তে দিল্লির আবহাওয়াকে মাথায় রেখে মাঠে নামানো হতে পারে লুঙ্গি এনগিডিকে।
এক ঝলকে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস:
শেন ওয়াটসন, অম্বতি রায়ডু, সুরেশ রায়না, এমএস ধোনি, স্যাম বিলিংস, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, করন শর্মা, হরভজন সিং, লুঙ্গি এনগিডি, দীপক চাহার
দিল্লি ডেয়ারডেভিলস:
পৃথ্বী শ, কলিন মুনরো, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, অভিষেক শর্মা, বিজয় শঙ্কর, জুনিয়ার ডালা, অমিত মিশ্র, সন্দীপ লামচানে, ট্রেন্ট বোল্ট, শাহবাজ নাদিম












Click it and Unblock the Notifications