হায়দরাবাদ বনাম চেন্নাই ম্যাচের সম্ভাব্য একাদশ

রবিবার আইপিএলে মুখোমুখি দুই ধুরধন্ধর প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। গত ম্যাচে জিতেছে চেন্নাই, অপর দিকে হায়দরাবাদ অপরাজিত তকমা হারিয়েছে পঞ্জাবের কাছে হেরে।

রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের ছন্দে ফেরার লক্ষ্যে মাঠে নামছে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের শেষ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে হেরে অপরাজিত তকমা খোয়া গিয়েছে কেন উইলিয়ামসনের হায়দরাবাদের।

দেখে নিন কারা সুযোগ পেতে চলছেন চেন্নাই বনাম হায়দরাবাদ ম্যাচে

অন্য দিকে, গত ম্যাচে অজিঙ্ক রাহানের রাজস্থান রয়্যালসকে ৬৪ রানে হারিয়ে বেশ চনমনে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অর্থাৎ রবিবারের ম্যাচটা দু'টি দলের কাছেই চ্যালেঞ্জের মতো।

হোম টিম সানরাইজার্স হায়দরাবাদের কাছে চ্যালেঞ্জ ঘরের মাঠে জয়ের ছন্দে ফেরা এবং প্রমাণ করা পঞ্জাব ম্যাচটা স্রেফ একটা অঘটন ছিল, তেমনই মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের কাছে প্রমাণের মঞ্চ, টুর্নামেন্ট শুরুর আগে যে দলকে বৃদ্ধাশ্রম আখ্যা দিয়ে ছিলেন বিশেষজ্ঞরা তা আদতে বৃদ্ধাশ্রম নয়।

ফলে দুই দলের মধ্যেকার লড়াই যে রবিবার জমে যাবে তা হয়ত বলার অপেক্ষা রাখে না। এক ঝলকে দেখে নেওয়া যাক দু'টি দলের সম্ভাব্য একাদশ।

হায়দরাবাদ বনাম চেন্নাই ম্যাচের সম্ভাব্য একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ:
শিখর ধবন, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, মণীশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, দীপক হুডা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক, সিদ্ধার্থ কল

হায়দরাবাদ বনাম চেন্নাই ম্যাচের সম্ভাব্য একাদশ

চেন্নাই সুপার কিংস:
শেন ওয়াটসন, অম্বতি রায়াডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, স্যাম বিলিংস, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাডেজা, ইমরান তাহির, করন শর্মা, দীপক চাহার, শার্দূল ঠাকুর

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+