জেনে নিন চেন্নাই বনাম দিল্লি ম্যাচের সম্ভাব্য একাদশ, ধোনির দলে থাকতে পারে একাধিক চমক
আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ডেয়ারডেভিলস। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসানের মাঠে মুখোমুখি হবে এই দুই দল।
আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ডেয়ারডেভিলস। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসানের মাঠে মুখোমুখি হবে এই দুই দল। ২০১৮ মরসুমের আইপিএলে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। সাত ম্যাচের মধ্যে চেন্নাইয়ের জয় পাঁচটি ম্যাচে এবং হার দু'টি ম্যাচে। সাত ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে চেন্নাই।
অন্য দিকে, ঘরের মাঠে চেন্নাইয়ের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের মুখ দেখলেও আইপিএলে একেবারেই ভাল পরিস্থিতিতে নেই তারা। চেন্নাইয়ের সম সংখ্যাক ম্যাচ খেলে দিল্লির পয়েন্ট মাত্র ৪। জয় দু'টি ম্যাচে এবং হার পাঁচটিতে।

এই পরিস্থিতিতে দুই দলের অধিনায়কের কাছে এই ম্যাচের গুরুত্ব দু'টি ভিন্ন দিক দিয়ে। গত ম্যাচ লিগ টেবিলের আরও এক তলার দিকে থাকা দল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছে ধোনির চেন্নাইকে। এই অবস্থায় সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রথম লক্ষ এই ম্যাচ থেকে জয় তুলে নিয়ে দলকে আবার পুরনো ছন্দে নিয়ে আসা পাশাপাশি লিগ টেবিলের প্রথম স্থান দখল করা।
অন্য দিকে, দিল্লির কাছে এখনও প্রতি ম্যাচই মাস্ট উইন গেম। ফলে একটি ম্যাচে পয়েন্ট হারানো মানেই প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা। ফলে প্রতি ম্যাচেই যখন ডু অর ডাই পরিস্থিতি সেখানে জয়ের ধারা বজায় রাখতে সর্বশক্তি নিয়ে দিল্লির নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার ঝাঁপাবে সেই বিষয় কোনও সংশয়ই থাকে না।

চেন্নাই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, দিল্লি ডেয়ার ডেভিলসের বিরুদ্ধে ঘরের মাঠে দলে তিনটি পরিবর্তন আনতে চলেছেন এমএসডি।
শেন ওয়াটসনের পরিবর্তে এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ডেভিড উইলি। পাশাপাশি দীপক চাহারের পরিবর্তে দলে জায়গা করে নিতে পারেন করন শর্মা এবং ইমরান তাহিরের পরিবর্তে চেন্নাইয়ের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে মার্ক উডকে।

চেন্নাই নিজেদের দলে একাধিক পরিবর্তন আনার কথা ভাবলেও উইনিং কম্বিনেশনে বদল আনতে চান না দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। একই দল ধরে চেন্নাইয়ের বিরুদ্ধে নামতে চান তিনি।
দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ।
চেন্নাই সুপার কিংস:
ডেভিড উইলি, অম্বতি রায়ডু, সুরেশ রায়না, স্যাম বিলিংস, এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, করন শর্মা, হরভজন সিং, মার্কু উড, শার্দূল ঠাকুর
দিল্লি ডেয়ারডেভিলস:
পৃথ্বী শ, কলিন মুনরো, শ্রেয়াস আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, ঋষভ পন্থ, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, লিয়াম প্লানকিট, অমিত মিশ্র, ট্রেন্ট বোল্ট, আভেশ খান












Click it and Unblock the Notifications