শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

আজ সন্ধ্যায় আসামের গুয়াহাটিতে নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নামছে বিরাট কোহলি ব্রিগেড। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তার আগে দেখে নেওয়া যাক এই ম্যাচের জন্য ভারতের প্রথম একাদশ কী হতে পারে।

ওপেনে শিখর ধাওয়ান ও কেএল রাহুল

ওপেনে শিখর ধাওয়ান ও কেএল রাহুল

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। পরিবর্তে গুয়াহাটির ম্যাচে কেএল রাহুলের সঙ্গে অভিজ্ঞ শিখর ধাওয়ানকে ভারতের ইনিংস শুরু করতে দেখা যেতে পারে। চোট সারিয়ে দলে ফিরে তিনি কী খেল দেখান, সেদিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করা রাহুল এই ম্যাচেও ২২ গজ কাঁপাবেন বলে ক্রিকেট প্রেমীদের আশা।

মিডিল অর্ডার

মিডিল অর্ডার

ক্রিকেটের সবকটি ফর্ম্যাটে ৫০-র ওপর ব্যাটিং গড়ের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবেন তিন নম্বর। ভারতের তরুণ ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার ও উইকেটরক্ষক ঋষভ পন্থ নামবেন যথাক্রমে চার ও পাঁচ নম্বরে।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

মুম্বই-র তরুণ অল-রাউন্ডার শিবম দুবে ও অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা এই ম্যাচেও যথাক্রমে ছয় ও সাত নম্বরে নামবেন। ছয়ে নামতে পারেন স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও কমবেশি রান করতে পারা তরুণ ওয়াশিংটন সুন্দর।

বোলার

বোলার

যুজবেন্দ্র চাহলের পরিবর্তে এই ম্যাচেও বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদবকে নামাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোট সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা জসপ্রীত বুমরাকে যোগ্য সঙ্গত দিতে তৈরি পেসার নভদীপ সাইনি।

শ্রীলঙ্কার সম্ভাব্য প্রথম একাদশ

শ্রীলঙ্কার সম্ভাব্য প্রথম একাদশ

নিরোসান ডিকওয়েলা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা (উইকেটরক্ষক), আবিষ্কা ফার্নান্ডো, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, শেহান জয়সূর্য, ইসুরু উড়ানা, ওয়েনডু হাসারাঙ্গা, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), লক্ষ্মণ সান্দাকান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+