প্রো কবাডি লিগে জয় পেল বেঙ্গালুরু বুলস এবং গুজরাত জায়ান্টস
প্রো কবাডি লিগে জয় পেল বেঙ্গালুরু বুলস এবং গুজরাত জায়ান্টস
বুধবার প্রো কাবাডি লিগের প্রথম ম্যাচে শ্রী কান্তিরাভা ইন্ডোর স্টেডিয়ামে ইউপি যোদ্ধাসকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৫১-৪৫ ব্যবধানে পরাজিত করল গুজরাত জায়ান্টস। উভয় দলই এ দিন দারুণ লড়াই দেয়। তবে, শেষ পর্যন্ত বিজয়ী হয়ে ম্যাট ছাড়ে গুজরাত জায়ান্টস।

বিজয়ী দল গুজরাত জায়ান্টসের হয়ে সর্বাধিক ২০ পয়েন্ট অর্জন করেন দলটির অধিনায়ক চন্দ্রন রঞ্জিত। ১৬ পয়েন্ট পান অপর রেডার রাকেশ। ইউপি যোদ্ধাসের হয়ে ১৭ পয়েন্ট অর্জন করেন পারদীপ নারওয়াল এবং ১৪ পয়েন্ট পান সুরেন্দর গিল।
এ দিনের দ্বিতীয় খেলায় বেঙ্গালুরু বুলস ৪৫-২৮ ব্যবধানে পরাজিত করে তামিল থালাইভাসকে। এই ম্যাচটিও খেলা হয়েছিল বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইন্ডোর স্টেডিয়ামে। বেঙ্গালুরু হয়ে সর্বাধিক ১২ পয়েন্ট অর্জন করেন রেডার ভরত, অন্য রেডার বিকাশ কান্ডোলা অর্জন করেন ৭ পয়েন্ট। পরাজিত দল তামিল থালাইভাসের হয়ে ১০ পয়েন্ট পান নারিন্দর, হিমাংশু সিং অর্জন করেন ৮ পয়েন্ট। শুক্রবার প্রো কবাডি লিগে তিনটি ম্যাচ রয়েছেন। প্রিতিটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইউ মুম্বা এবং হরিয়ানা স্টিলার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পুনেরি পলটন এবং বেঙ্গল ওয়ারিয়র্স। তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে পাটনা পাইরেটস এবং দাবাং দিল্লি কে সি। এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে রয়েছে দাবাং দিল্লি কে সি। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। দ্বিতীয় স্থানে থাকা জয়পুর পিঙ্ক প্যান্থার্সের পয়েন্ট ৫ ম্যাচে ২১। তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরু বুলসের পয়েন্ট ৫ ম্যাচে ১৬।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications