Delhi Premier League: বিধ্বংসী ব্যাটিং আয়ুষের, দিল্লি প্রিমিয়ার লিগে ছয় বলে ছয় ছক্কা মারলেন কে?

টি২০ ক্রিকেটে ফের ছয় বল ছয় ছক্কা। এবার দিল্লি প্রিমিয়ার লিগে ঘটল ছয় বলে ছয় ছক্কার নয়া নজির। শনিবার দিল্লির ঘরোয়া টি২০ লিগে ব্যাট হাতে নয়া নজির গড়লেন প্রিয়াংশ আর্য, তাঁর ব্যাট থেকেই এল এক ওভারে ছয় বল ছয়টি ছক্কা। এই ঝড় তোলা ইনিংসের সঙ্গেই যুবরাজ সিং, রবি শাস্ত্রীদের সঙ্গে একই আসনে বসে যান তিনি।

এরআগে একাধিক ক্রিকেটার ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছেন। এবার সেই তালিকায় নবতম সংযোজন হল প্রিয়াংশ আর্যের নাম। মনন ভরদ্বাজের এক ওভারে টানা ৬টি ছয় মারেন সাউথ দিল্লির প্রিয়াংশ। ১২তম ওভারে এই কীর্তি গড়েন তিনি।

Delhi Premier League

ওভারের প্রথম বলেই স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন। দ্বিতীয় বড় ছক্কাটি ছিল ট্রেড-মার্ক বাঁ-হাতি শট, কারণ তিনি হাঁটুর উপর বসে ডিপ মিড-উইকেট উপর দিয়ে বাউন্ডারির ওপারে পাঠালেন। এরপর তৃতীয় শটে ছক্কা মারার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস বেড়ে যায় প্রিয়াংশের, পরের তিনটি শটও বাউন্ডারির বাইরে পাঠালেন সহজ ভাবেই।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে প্রিয়াংশ আর্যর এক ওভারে ছয় ছক্কার ভিডিয়ো। ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন প্রিয়াংশ। তিনি ১০টি চার, ১০টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন।
দক্ষিণ দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি ভালোভাবে সমর্থন করেছিলেন। মাত্র ৩৯ ডেলিভারিতে তিনি তাঁর সেঞ্চুরি ছুঁয়েছিলেন। আয়ুষ বাদোনি ৫৫ বলে ১৬৫ রান করেন। এই ইনিংসে ১৯টি ছক্কা ও ৮টি চার মারেন আয়ুষ বাদোনি।


নর্থ দিল্লি স্ট্রাইকার্সের বিরুদ্ধে নিজেদের ম্যাচে ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ৩০৮ রান তুলল সাউথ দিল্লি সুপারস্টার্স।টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার কোনও দল ৩০০ রানের গণ্ডি পার করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+