'ধোনি স্যার আমার আইডল, অধিনায়ক হিসেবে মাথা ঠান্ডা রাখা তাঁর থেকেই শিখেছি'
'ধোনি স্যার আমার আইডল, অধিনায়ক হিসেবে মাথা ঠান্ডা রাখা তাঁর থেকেই শিখেছি'
ক্রিকেটে ধোনিই তাঁর রোল মডেল। ধোনি স্যারের থেকে মাঠে ও জীবনে কঠিন পরিস্থিতিতেও কীভাবে ঠান্ডা থাকতে হয়, শেখার চেষ্টা করেন বলে জানালেন ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট অধিনায়ক প্রিয়ম গর্গ।

দেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তুলেছেন প্রিয়ম
২০২০ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে ফাইনালে তুলেছিলেন প্রিয়ম গর্গ। ফাইনালে ব্যাটিং বিপর্যয় না হলে বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল জিতে ট্রফি জিততে পারতেন তরুণ অধিনায়ক।

ধোনিকে নিয়ে প্রিয়ম যা বললেন
দেশের দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে নিয়ে প্রিয়ম বলেন,'আমি ধোনি স্যারকে ফলো করি। ধোনি স্যার আমার আইডল ও অনুপ্রেরণা। ব্যাটিং হোক বা অধিনায়কত্ব দুই ক্ষেত্রেই আমি ধোনি স্যারের মতো ভাবার চেষ্টা করি।'

ধোনির থেকে কী কী শেখেন প্রিয়ম
এখানেই না থেম প্রিয়ম আরও জানিয়েছেন, 'আমি ধোনি স্যারের ব্যাটিং ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখি। রান তাড়া করার সময়ে একরকম পরিকল্পনা, প্রথমে ব্যাটিংয়ে আবার অন্যরকম। প্রতিটি ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ধোনি স্যার ম্যাচকে শেষ মুহূর্তে পর্যন্ত নিয়ে যেতে চান। অধিনায়ক হিসেবে ধোনি স্যারের থেকে এই গুণগুলো শেখার চেষ্টা করি। সেই সঙ্গে ওনার ফিল্ডিং সাজানোগুলো দেখে শেখার চেষ্টা করি।'

ফাইনালে ধোনির মতো মাঠে শান্ত থাকায় নুমনা দেখিয়েছেন প্রিয়ম
প্রসঙ্গত ধোনির মতো প্রিয়মকেও মাঠে বেশ শান্ত থাকতে দেখা গিয়েছে। দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ১৭৭ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে বোলারদের দারুণভাবে ব্যাবহার করেন প্রিয়ম। রবি বিষ্ণুইয়ের ৪ উইকেট-সুশান্তের দুই উইকেটে ভর করে ম্যাচ নিজেদের দিকে নিয়ে এলেও শেষ পর্যন্ত প্রিয়মের ভারত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২ উইকেটে হেরে বসে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications