Prithvi Shaw: পৃথ্বী শ ৫০ ওভারের ক্রিকেটে পেলেন দ্বিশতরান, ঝোড়ো ইনিংস খেলে ছন্দে ফেরার কয়েক ঝলক দেখুন
Prithvi Shaw: অবশেষে চেনা ছন্দে পাওয়া গেল পৃথ্বী শ-কে। কাউন্টি ক্রিকেটে অভিষেকের পরও সাফল্য পাচ্ছিলেন না। যদিও কাউন্টি কেরিয়ারে তৃতীয় ম্যাচেই পেলেন দুর্দান্ত দ্বিশতরান। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলেন একাধিক নজির।
লিস্ট এ অর্থাৎ ৫০ ওভারের ফরম্যাটে ব্যক্তিগত সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় পৃথ্বীর অবস্থান এখন ষষ্ঠ। ৫০ ওভারে এই নিয়ে তিনি দ্বিতীয়বার দ্বিশতরান পেলেন।

সমারসেটের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৪৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৮১ বলে পূর্ণ করেন শতরান। ১০০ থেকে ১৫০ রানে পৌঁছতে নেন মাত্র ২২টি বল। দ্বিশতরান আসে ১২৯ বলে। অর্থাৎ দেড়শো থেকে দুশোয় পৌঁছতে পৃথ্বী নেন ২৬ বল। ১৫৩ বলে ২৪৪ রান করে তিনি আউট হন ড্যানি ল্যাম্বের বলে। নটিংহ্যামশায়ারের হয়ে কোনও ৫০ ওভারের ম্যাচে এটিই ব্যক্তিগত সর্বাধিক রান।
২১৯ মিনিট ক্রিজে কাটিয়ে ২৮টি চার ও ১১টি ছয়ের সাহায্যে ওয়ান ডে ফরম্যাটে নিজের সেরা ইনিংসটি খেললেন মুম্বইয়ের পৃথ্বী। ৪৯.৩ ওভারে তিনি আউট হন দলের ৪১১ রানের মাথায়। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সমারসেট ৪১৫ রান তোলে। ইংল্যান্ডের মাটিতে লিস্ট এ ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় পৃথ্বীর এই ইনিংসটি রইল দ্বিতীয় স্থানে।
✅ Sixth-highest score in List A history
— Metro Bank One Day Cup (@onedaycup) August 9, 2023
✅ Second-highest List A score in 🏴
✅ Highest-ever List A score for @NorthantsCCC @PrithviShaw with one of the all-time great knocks 👑#MBODC23 pic.twitter.com/NfXH7RHfqk
লিস্ট এ ক্রিকেটে কোনও ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটি রয়েছে তামিলনাড়ুর নারায়ণ জগদীশানের দখলে। তিনি গত বছর অরুণাচলের বিরুদ্ধে ১৪১ বলে ২৭৭ রান করেছিলেন। এরপর রয়েছেন অ্যালিস্টোর ব্রাউন, তিনি সারের হয়ে গ্ল্যামারগনের বিরুদ্ধে ওভালে ২০০২ সালে করেছিলেন ১৬০ বলে ২৬৮ রান। ভারতের রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৪ সালে ইডেনে খেলেছিলেন ১৭৩ বলে ২৬৪ রান।
ডি'আর্কি শর্ট ২০১৮ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে সিডনিতে করেন ১৪৮ বলে ২৫৭। ভারতীয় এ দলের হয়ে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে ২০১৩ সালে শিখর ধাওয়ান প্রিটোরিয়ায় খেলেন ১৫০ বলে ২৪৮ রানের ইনিংস। তার পরেই ষষ্ঠ স্থানে জায়গা করে নিলেবন পৃথ্বী। পিছনে ফেললেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করা ১৬৩ বলে অপরাজিত ২৩৭ রানের নজির।

২০২১ সালে জয়পুরে মুম্বইয়ের হয়ে পুদুচেরির বিরুদ্ধে পৃথ্বী করেছিলেন ১৫২ বলে অপরাজিত ২২৭। রোহিত শর্মা ও পৃথ্বী শ ছাড়া আর কোনও ভারতীয়র ৫০ ওভারের ক্রিকেটে দুটির বেশি দ্বিশতরান নেই। রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলার পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলেছিলেন।
পৃথ্বী কাউন্টি অভিষেকে গ্লুচেস্টারশায়ারের বিরুদ্ধে ৩৪ ও সাসেক্সের বিরুদ্ধে ২৬ রানে আউট হয়েছিলেন। সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে শেষবার খেলেছেন ২০২১ সালে। বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার দৌড়ে নেই। কিন্তু ধারাবাহিকতা দেখিয়ে অন্তত টি ২০ বিশ্বকাপের দলকে টার্গেট করছেন পৃথ্বী। যদিও সেখানেও তাঁর সামনে রয়েছে শক্ত চ্যালেঞ্জ।
চলতি বছর ভারতের টি ২০ দলে ডাক পেলেও একাদশে জায়গা পাননি। দলীপ ট্রফিতেও সাফল্য না পাওয়ায় তিনি কাউন্টি খেলতে গিয়েছেন। গত মরশুমের রঞ্জি ট্রফিতে ৬ ম্যাচে ৫৯৫ রান করেছিলেন, যার মধ্যে ছিল অসমের বিরুদ্ধে করা ৩৭৯। তবে সাফল্য পাননি আইপিএলে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications