Prithvi Shaw: শ্লীলতাহানি কাণ্ডে বড় স্বস্তি পৃথ্বীর, আদালতে তদন্ত রিপোর্ট জমা দিল পুলিশ
শ্লীলতাহানি কাণ্ডে বড় স্বস্তি পেলেন পৃথ্বী শ। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল পৃথ্বির বিরুদ্ধে। ঘটনার জল গড়ায় বহুদূর। যদিও শেষ পর্যন্ত পুলিশি রিপোর্টে স্বস্তি পেলেন ভারতীয় দলের ক্রিকেটার। পৃথ্বির বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে পুলিশের তদন্ত রিপোর্টে।
কয়েক মাস আগে বন্ধুদের সঙ্গে আন্ধেরির এক পানশালায় গিয়েছিসেন পৃথ্বী শ। সেই পানশালার বাইরে বেশ কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন পৃথ্বি। তাঁদের মধ্যে ছিলেন স্বপ্ন গিলও। পৃথ্বি তাঁর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল। যদিও তদন্তে নেমে সেই অভিযোগের কোনও সত্যতা খুঁজে পায়নি বলে আদালতকে জানিয়েছে পুলিশ। তদন্তকারী অফিসার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে রিপোর্ট জমা দেন।

আদালত এই আবেদন মেনে নিয়েছে। পুলিশকে গোটা ঘটনার ভিডিয়ো ফুটেজ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।আগামী ২৮ জুন পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি রাখা হয়েছে।

Fight between Indian Cricketer Prithvi Shaw vs Influencer Sapna Gill#PrithviShaw #SapnaGill pic.twitter.com/SX1TFfVPV6
— Kapil Kumar (@kapilkumaron) February 16, 2023
এরপর যখন পৃথ্বী এবং তাঁর বন্ধুরা হোটেল থেকে বেরোচ্ছেন, তখন দেখেন ব্যাট নিয়ে ওই দলটি অপেক্ষা করছে। তাঁরা পৃথ্বীর বন্ধুর গাড়ি আক্রমণ করেন। সামনের এবং পিছনের কাচ ভেঙে দেন। স্বপ্না গিলের সঙ্গে তুমুল বচসাতে জড়িয়ে পড়েন ভারতীয় দলের ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ভিডিও।













Click it and Unblock the Notifications