বড়দের দলে খেলার প্রস্তুতিতে ব্যস্ত পৃথ্বী, ফোকাসে আইপিএল
ভারতের সিনিয়র দলের জন্য প্রস্তুত তিনি, এমনটাই জানিয়েছেন ভারতের জুনিয়র দলের অধিনায়ক পৃথ্বী শ। দিন কয়েক আগে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে গোটা দল।
ভারতের সিনিয়র দলের জন্য প্রস্তুত তিনি, এমনটাই জানিয়েছেন ভারতের জুনিয়র দলের অধিনায়ক পৃথ্বী শ। দিন কয়েক আগে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে গোটা দল।

পৃথ্বী শ এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে খেলেছেন।তবে জাতীয় দলের দরজা এখনও তাঁর জন্যে খোলেনি। তাই সেই বিগ মোমেন্টের জন্য নিজেকে তৈরি করে রাখছেন পৃথ্বী।
পৃথ্বী জানিয়ে দিলেন বিরাটের দলে খেলতে তিনি প্রস্তুত। পাশাপাশি নিজের পছন্দের স্লট সম্পর্কেও অকপট তিনি। জানিয়েছেন , তিনি ওপেনিং স্লটে খেলতে ভালোবাসেন। যদিও বিশ্বকাপে তিনি ৩ নম্বরে খেলেছেন। চেন্নাইতে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে মাঠে নামবেন পৃথ্বী। বিশ্বকাপ থেকে বিজয় হাজারে। মোড পরিবর্তনে ক্রিকেটে কোনোও অসুবিধা হয় না, মত পেশাদার পৃথ্বীর।
এদিকে জাতীয় দলে ঢোকাটাকে এখন পাখির চোখ করে এগোচ্ছেন এই মুম্বইকর। তিনি বলেছেন, 'আমার মনে হয় আমি প্রস্তুত। আমি আমার কাজ করে যাচ্ছি। কতটা ম্যাচ ফিট থাকছি এবং কত রান আমি করতে পারছি, এটাই এখন মুখ্য। হয়ত নির্বাচকরা আমার দিকে তাকিয়ে রয়েছেন, আমাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে।'
দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার জন্যেও আশাবাদী হয়ে রয়েছেন পৃথ্বী। গৌতম গম্ভীরের দলের হয়ে ব্যাট হাতে নামবেন তিনি। পৃথ্বী জানিয়েছেন, 'এক-দু মাসের জন্য এটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। দলে আন্তর্জাতিক ক্রিকেটাররা থাকবেন, তাছাড়াও কোচ রিকি পন্টিং ও প্রবীন আমরে রয়েছেন। এটা মজার হবে। '
তবে এপ্রিলে শুরু হতে চলা এই টুর্নামেন্টের আগেও পৃথ্বী খেলে নিতে চাইছেন। ক্রিকেট ছাড়া এই মুহূর্তে আর কিছুই ফোকাসে নেই।












Click it and Unblock the Notifications