IPL 2022: শক্তি বাড়ছে দিল্লির, সুস্থ হয়ে শিবিরে যোগ দিচ্ছেন এই তারকা

IPL 2022: শক্তি বাড়ছে দিল্লির, সুস্থ হয়ে শিবিরে যোগ দিচ্ছেন এই তারকা

খুশির খবর দিল্লি ক্যাপিটালসের সমর্থকদের জন্য। সুস্থ হয়ে শিবিরে যোগ দিতে চলেছেন পৃথ্বী শ। টাইফয়েডে আক্রান্ত হয়ে রবিবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন দিল্লি ক্যাপিটালসের প্রতিভাবান এই ব্যাটসম্যান। তবে, এখন তিনি প্রায় সুস্থ এবং সেই কারণেই আবার দলের সঙ্গে যোগ দিতে চলেছেন।

IPL 2022: শক্তি বাড়ছে দিল্লির, সুস্থ হয়ে শিবিরে যোগ দিচ্ছেন এই তারকা

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগে শেষ বার তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নেমেছিলেন ১ মে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। ওই ম্যাচে ৭ বলে ৫ রান করেছিলেন পৃথ্বী, ম্যাচটি ৬ রানে হেরেছিল লখনউ। শেষ তিন ম্যাচে দিল্লি ক্যাপিটালস সার্ভিস পাননি পৃথ্বীর।

হাসপাতালের বিছায়া শুয়ে থাকার একটি ছবি শেয়ার করেছিলেন পৃথ্বী। ছবিতে তিনি লিখেছিলেন, শীঘ্রই ফিরে আশার বিষয়ে তিনি আশাবাদী। তরুণ এই ক্রিকেটার সত্যিই অল্প কয়েক দিনের মধ্য়ে সেরে উঠেছেন এবং এর ফলে লিগের গুরুত্বপূর্ণ পর্যায়ে দিল্লি অনেকটাই আশ্বস্ত হতে পারে।

IPL 2022: শক্তি বাড়ছে দিল্লির, সুস্থ হয়ে শিবিরে যোগ দিচ্ছেন এই তারকা

পঞ্চদশ আইপিএল-এ যদিও সেই ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি পৃথ্বী শ। ৯ ম্যাচে ২৮.৭৭ গড়ে ২৫৯ রান করেছেন পৃথ্বী, তাঁর স্ট্রাইক রেট ১৫৯.৮৭। এই বারের আইপিএল-এ পৃথ্বী শ-এর ব্যাট থেকে এসেছে দু'টি অর্ধ শতরান। দিল্লি ক্যাপিটালসের পরবর্তী ম্যাচে সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সূত্রের খবর, সেই ম্যাচে নির্বাচনের জন্য উপলব্ধ থাকবেন পৃথ্বী শ। এই মুহূর্তে লিগ টেবলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ১২। পরবর্তী দু'টি ম্যাচ জিতলে প্লে-অফের লড়াইয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে দিল্লি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+