পৃথ্বী শ-র ২.০ ক্রিকেট দেখতে মুখিয়ে বিশ্ব, বিস্তারিত জেনে নিন
ডোপিং-এ অভিযুক্ত হয়ে নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরে আসা পৃথ্বী শ-কে মুম্বই দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। ১৭ নভেম্বর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যাট হাতে বাইশ গজে নামতে দেখা যাবে।
ডোপিং-এ অভিযুক্ত হয়ে নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরে আসা পৃথ্বী শ-কে মুম্বই দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। ১৭ নভেম্বর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যাট হাতে বাইশ গজে নামতে দেখা যাবে। এর আগে তাঁরই পোস্ট করা এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
৯ নভেম্বর ছিল পৃথ্বী শ-র জন্মদিন। ওই দিনই টুইটারে ব্যাট হাতে নেটে নিজের অনুশীলনের ভিডিও পোস্ট করেছেন পৃথ্বী। ওপরে লিখেছেন, 'আমার আজ ২০ বছর পূর্ণ হল। আমি আশ্বাস দিচ্ছি যে এখান থেকে পৃথ্বী শ ২.০ এগিয়ে চলবে।' দুঃসময়ে যাঁরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন এই ভারতীয় তারকা। দ্রুত ক্রিকেটে ফেরার বার্তাও দেন পৃথ্বী।
I turn 20 today. I assure it will be Prithvi Shaw 2.0 going forward. Thank u for all the good wishes & support. Will be back in action soon. #motivation #hardwork #believe pic.twitter.com/SIwIGxTZaJ
— Prithvi Shaw (@PrithviShaw) November 9, 2019
নিষিদ্ধ ওষুধ খাওয়ার অভিযোগে তরুণ পৃথ্বী শ-কে, ৩০ জুলাই আট মাসের জন্য ক্রিকেট থেকে সাসপেন্ড করে বিসিসিআই। চার মাসের শাস্তি আগেই পেয়েছেন মুম্বইকর। বাকি চার মাসের সাসপেনশন শেষ হচ্ছে আজ রাতে। তার আগেই নেটে অনুশীলন শুরু করে দিয়েছেন পৃথ্বী।
Click it and Unblock the Notifications