বিজয় হাজারের কোয়ার্টারের পর সেমিফাইনালেও শতরান, কথা বলেই চলেছে পৃথ্বীর ব্যাট

বিজয় হাজারের কোয়ার্টারের পর সেমিফাইনালেও শতরান, কথা বলেই চলেছে পৃথীর ব্যাট

কোয়ার্টার ফাইনালের পর বিজয় হাজারের কোয়ার্টার ফাইনালেও শতরান হাঁকালেন পৃথ্বী শ। ১৫ দিনের মধ্যে তিন বার ১৫০-এর বেশি ইনিংস হাঁকিয়ে নির্বাচকদের মোক্ষম জবাব দিলেন মুম্বইয়ের ওপেনার। টি-টোয়েন্টির মেজাজে ওয়ান ডে ফর্ম্যাটে ব্যাটিং করে আইপিএল ২০২১-এর আগে তাবড় বোলারদের সাবধানবাণীও শোনালেন তরুণ ব্যাটসম্যান।

সেমিফাইনালে দুর্দান্ত পৃথ্বী

সেমিফাইনালে দুর্দান্ত পৃথ্বী

বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত শতরান হাঁকিয়েছিলেন পৃথ্বী শ। সেই তিনিই আবার সেমিফাইনালে শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং করে তিন অঙ্কের ঘরে পৌঁছলেন। ১২২ বলে ১৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেছেন পৃথ্বী। ১৭টি চার ও সাতটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে।

১৫ দিনে তিন বার ১৫০

১৫ দিনে তিন বার ১৫০

চলতি বিজয় হাজারে ট্রফিতে পৃথ্বী শ একটি দ্বিশতরান সহ চার বার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন। গত ১৫ দিনে তিন বার এক ইনিংসে ১৫০-এর বেশি রান করেছেন মুম্বইয়ের অধিনায়ক।

সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে

সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে

চলতি বিজয় হাজারে ট্রফিতে এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন পৃথ্বী শ। ৭৫৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হওয়ার তালিকায় অনেকটা এগিয়ে গেলেন মুম্বইয়ের ওপেনার।

অ্যাডভান্টেজ মুম্বই

অ্যাডভান্টেজ মুম্বই

বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে কর্নাটকের বিরুদ্ধে আগে ব্যাট করে ৩২২ রান তুলেছে মুম্বই। জবাবে মাত্র ৯ রানে প্রথম উইকেট হারিয়ে ফেলেছে কর্নাটক। ৮ রান করে আউট হয়েছেন অধিনায়ক রবি কুমার সামর্থ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+