ফাইটার পৃথ্বী আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে, মনে করেন কোচ

ফাইটার পৃথ্বী আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে, মনে করেন কোচ

ডোপিংয়ের অভিযোগে তরুণ পৃথ্বী শ-কে আট মাসের জন্য ক্রিকেট থেকে সাসপেন্ড করেছে বিসিসিআই। কেরিয়ার শুরুর মুখেই এমন ধাক্কায় স্বভাবত ভেঙে পড়েন খেলোয়াড়েরা। অনেকে তলিয়ে যান অন্ধকারে। আরে মূলস্রোতে ফিরে আসতে পারেন না।

ফাইটার পৃথ্বী আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে, মনে করেন কোচ

তরুণ পৃথ্বী শ অবশ্য সেই গোত্রের নয় বলেই দাবি করেছেন তাঁর শৈশবের কোচ পিঙ্গুতকর। তাঁর কথায়, ইচ্ছাকৃত নয়। পৃথ্বী না বুঝেই ওই ওষুধ খেয়েছেন। তাই ১৯ বছরের ক্রিকেটার কোনও অন্যায় করেননি বলেও মনে করেন কোচ পিঙ্গুতকর। একই সঙ্গে আট মাস পর পৃথ্বীর কামব্যাক নিয়ে আশা প্রকাশও করেছেন তাঁর গুরু।

পিঙ্গুতকরের কথায়, শৈশব থেকেই লড়াকু পৃথ্বী এই জায়গায় পৌঁছতে পরিশ্রমে কোনও খামতি রাখেননি। মুম্বইয়ের তরুণ ক্রিকেটার মনের দিক থেকে ভীষণই শক্ত। যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন পৃথ্বীকে যেতে হচ্ছে, তা কঠিন হলেও ১৯ বছরের ক্রিকেটারের লড়াই করে ঠিক ফিরে আসবেন বলেই দাবি তাঁর কোচ পিঙ্গুতকরের। তিনি বিশ্বাস করেন, দ্বিতীয় ইনিংসে আগের থেকে অনেক বেশি শক্তিশালী পৃথ্বীকে দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+