বলবীর সিংয়ের প্রয়াণে ব্যথিত নরেন্দ্র মোদী, শোকবার্তা ক্রীড়ামন্ত্রী রিজিজুর
বলবীর সিংয়ের প্রয়াণে ব্যথিত নরেন্দ্র মোদী, শোকবার্তা ক্রীড়ামন্ত্রী রিজিজুর
ভারতের কিংবদন্তি হকি তারকা বলবীর সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু এবং দেশের প্রাক্তন ক্রিকেট তারকা তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীরও বলবীর সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
|
নরেন্দ্র মোদী
পদ্মশ্রী বলবীর সিং-কে মানুষ তাঁর পারফরম্যান্সে মনে রাখবেন বলে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হকির জগতের কিংবদন্তি ভারতকে প্রভূত সম্মান এনে দিয়েছেন বলেও লিখেছেন প্রধানমন্ত্রী। দুর্দান্ত খেলোয়াড় হওয়ার পাশাপাশি বলবীর সিং মেন্টর হিসেবেও সেরা ছিলেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। এহেন ব্যক্তিত্বের প্রয়াণে তিনি ব্যথিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
|
কিরেণ রিজিজু
১৯৪৮, ১৯৫২ ও ১৯৫৬ সালের অলিম্পিকে ভারতকে সোনা এনে দেওয়া বলবীর সিংয়ের প্রয়াণকে বড় ক্ষতি বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। দেশের অন্যতম সেরা প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে নিজের ছবি পোস্ট করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রিজিজু।
|
গৌতম গম্ভীর
বলবীর সিংয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। দেশের প্রতিটি মানুষের হৃদয়ে কিংবদন্তি বেঁচে থাকবেন বলে জানিয়েছেন গৌতি।
|
অমরিন্দর সিং
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, বলবীর সিংয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। প্রয়াত কিংবদন্তিকে অনুপ্রেরণা বলেও আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা। বলবীর সিং-র সাফল্য ক্রীড়া জগতের কাছে দৃষ্টান্ত বলেও জানিয়েছেন অমরিন্দর সিং।












Click it and Unblock the Notifications