'সচিনই দৃষ্টান্ত', টোকিও অলিম্পিকগামী সিন্ধু-মেরি-সানিয়াদের বার্তা প্রধানমন্ত্রী মোদীর

পদক জিতে ফিরতে পারলে পিভি সিন্ধুর সঙ্গে একসঙ্গে বসে আইসক্রিম খাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেরি কমের আদর্শ মহম্মদ আলি।

টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের নির্ভয়ে নিজেদের সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারের কথোপকথন অনুষ্ঠানে দেশের প্রশাসনিক প্রধান প্রতিযোগিতাদের সচিন তেন্ডুলকরকে দৃষ্টান্ত করে এগোতে বললেন। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাবাকে হারিয়েও যেভাবে নিজের সেরাটা দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার, তা এক অনুপ্রেরণা বলে মনে করেন প্রধানমন্ত্রী।

সচিনই দৃষ্টান্ত

সচিনই দৃষ্টান্ত

পদক জয়েক আশা নিয়ে টোকিও অলিম্পিকে অংশ নিতে চলেছেন বক্সার আশিস কুমার। যিনি স্পেনে অলিম্পিকে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে গিয়ে করোন ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তারও আগে তিনি বাবাকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তবু মনের জোরে ফের বক্সিং রিংয়ে ফিরে এসেছেন আশিস। আগামী অলিম্পিকেও তিনি দেশকে উজ্জ্বল করবেন বলে আশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আশিসকে নিয়ে বলতে গিয়ে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কথা উল্লেখ করেছেন মোদী। ১৯৯৯ সালের বিশ্বকাপের মাঝপথে বাবাকে হারিয়েও সচিন যেভাবে পারফর্ম করেছিলেন, তা দৃষ্টান্ত বলে মনে করেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে দেশের বক্সিং লিজেন্ড মেরি কমের সঙ্গেও কথা বলেন মোদী। মেরিকে দেশের বাকি অ্যাথলটিদের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি নিজে কিংবদন্তি যে কিংবদন্তি মহম্মদ আলিক দৃষ্টান্ত মেনে চলেন, তাও জানাতে ভোলেননি ছয় বারের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন।

ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

পিভি সিন্ধুর সঙ্গে আইসক্রিম খাবেন মোদী

পিভি সিন্ধুর সঙ্গে আইসক্রিম খাবেন মোদী

২০১৬ সালের রিও অলিম্পিকে রূপো জিতেছিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। তার আগে ব্যাডমিন্টন তারকার ফোন কেড়ে নিয়েছিলেন তাঁর কোচ। সিন্ধুর পছন্দের আইস ক্রিমের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন পিভি। আসন্ন অলিম্পিকের প্রস্তুতির জন্য বড় মাপের স্টেডিয়ামে অনুশীলন সারছেন দেশের আশা। তাঁর সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বলেছেন যে পদক জিতে ফিরতে পারলে সিন্ধুর সঙ্গে একসঙ্গে বসে তিনিও আইসক্রিম খাবেন।

ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

সানিয়া মির্জার থেকে সফলতা আশা

সানিয়া মির্জার থেকে সফলতা আশা

টোকিও অলিম্পক থেকে সোনা জয় করা যে তাঁর প্রাথমিক লক্ষ্য, তা আগেও জানিয়েছিলেন সানিয়া মির্জা। সে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথোপকথনেও উল্লেখ করেছেন টেনিস তারকা। তরুণ অঙ্কিতা রায়নার সঙ্গে নিজের জুটি নিয়েও আশাবাদী সানিয়া। অন্যদিকে মেজর ধ্যানচাঁদ সহ দেশের অন্যান্য কিংবদন্তিদের পদাঙ্ক অনুসরণ করে মনপ্রীত সিং নেতৃত্বাধীন ভারতীয় হকি দল এবারও ভাল কিছু করবে বলে আশা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

ছিলেন আর কারা

ছিলেন আর কারা

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় শরথ কমল, মনিকা বাত্রার মতো টেবিল টেনিস তারকারা উপস্থিত ছিলেন। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করা সজন প্রকাশও উপস্থিত ছিলেন এই আলোচনায়। ছিলেন কুস্তি চ্যাম্পিয়ন ভিনেশ ফোগাত।

ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+