টি২০ বিশ্বকাপ : প্রথম ম্যাচে শক্তিশালী কিউয়িদের মুখোমুখি টিম ইন্ডিয়া
নাগপুর, ১৪ মার্চ : টি২০ বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করছে মহেন্দ্র সিং ধোনির ভারত।
এই টুর্নামেন্টে ফেভারিটদের তালিকায় একেবারে প্রথমে নাম রয়েছে টিম ইন্ডিয়ার। ফলে আগামিকাল নাগপুর ম্যাচেও ফেভারিট হিসাবেই শুরু করবে ভারত।

এখনও পর্যন্ত মোট পাঁচটি টি২০ বিশ্বকাপ খেলা হয়েছে। এবং কোনওবারও আয়োজক দেশ কাপ জেতেনি। ফলে সেদিক থেকে দেখলে ভারতের কাছে এটি বাড়তি চ্যালেঞ্জ হিসাবে কাজ করবে।
ভারতীয় দলের কাছে আবহাওয়া, পিচ সবই চেনা। ফলে পরিবেশ-পরিস্থিতিতে কাজে লাগিয়ে ভয়ঙ্কর ও অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন বিরাট কোহলিরা।
টি২০ ক্রিকেটে আপাতত শীর্ষ ক্রমে রয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে ৩-০ হোয়াইটওয়াশ, শ্রীলঙ্কাকে দেশের মাঠে ২-১ হারানো ও বাংলাদেশে গিয়ে এশিয়া কাপে একটিও ম্যাচ না হেরে কাপ জয়। ফলে সবমিলিয়ে এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছে টিম।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিলেও শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারতে হয়েছে দলকে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সেসব নিয়ে না ভেবে জেতা নিয়েই ভাবছে গোটা টিম।












Click it and Unblock the Notifications