(Preview) টি২০ বিশ্বকাপ : ইডেনে ভারত বনাম পাকিস্তান , ১৯ মার্চ
কলকাতা, ১৮ মার্চ : টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে মনোবলের দিক থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে ভারতীয় দল। তার উপর ইডেন গার্ডেন্সে একদিনের ম্যাচে পাকিস্তানের ১০০ শতাংশ জয়ের রেকর্ডও কিছুটা চাপের সঞ্চার তো করছে বটেই।
ইডেনে শনিবার (১৯ মার্চ) ফের একবার হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ জিতে ফেভারিট হিসাবেই টি২০ বিশ্বকাপ সিরিজ শুরু করেছিল আয়োজক দেশ ভারত। কিন্তু শুরুতেই ধাক্কা খেয়েছে ধোনি বাহিনী। নিউজিল্যান্ডের কাছে কুৎসিত ভাবে হেরেছে তারা। [(ছবি) টি২০ বিশ্বকাপ ২০১৬ : কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য]

অন্যদিকে বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারিয়ে বেশ চনমনে পাকিস্তান। ইডেনের ইতিহাস আরও খানিকটা স্বস্তি দিয়েছে পাক শিবিরে। এদিকে এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারলেই সিরিজ থেকে ছিটকে যাবে ভারত।
ভারত বনাম পাকিস্তান
ভারত-পাক ম্যাচে নাটকীয়তা বা মেলোড্রামা নতুন কোনও কথা নয়। এই ম্যাচেও নাটকের রসদ কিছু কম নেই। [ইডেনে হোম অ্যাডভান্টেজ পাকিস্তানের, ভারতের জেতা কঠিন, মত গাভাসকরের]
আইসিসি টি২০ ম্যাচে আজ পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তাই সেই ধারাবাহিকতা ভাঙতে এবার উঠে পড়ে লাগবে পাক খেলোয়াড়রা। অন্যদিকে, ইডেনের মাঠে পাকিস্তানের ১০০ শতাংশ জয়ের ধারাবাহিকতা ভাঙতে এবং টি২০ বিশ্বকাপে টিকে থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানাবে ভারত।
এখন দেখার জয় কার হয়।
এবারেও নজর সেই কোহলির দিকেই
ভারত-পাক ম্যাচে বিরাট কোহলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মীরপুরে পাকিস্তানি পেসার আমিরের বিরুদ্ধে নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে প্রথম রাউন্ড জিতে গিয়েছেন বিরাট।
চাপের মুখে ভাল খেলেন বিরাট কোহলি একথা ঠিক। কিন্তু শনিবারের ম্যাচে পরিস্থিতি, চাপ, পিচ অনেকগুলি ফ্যাক্টর একসঙ্গে কাজ করবে।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারটা ভারতের কাছে একটা ধাক্কা হলেও মনে রাখতে হবে ২০০৭ সালে যেবার ভারত চ্যাম্পিয়ন হয়েছিল সেবারও দক্ষিণ আফ্রিকায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল ভারত।
লড়াই টক্করে টক্করে
লড়াইয়ের কথা বলতে গেলে কিন্তু তা একেবারে টক্করে টক্করে।
একদিকে হতে পারে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে ভারত কখনও হারেনি। আবার ইডেনের মাঠে একদিনের ম্যাচে হয়তো পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারেনি কখনও। কিন্তু তার মানে তো এই নয় যা হয়নি তা কখনও হবে না। সব কিছুরই একটা প্রথমবার তো থেকেই যায়।
এই পরিস্থিতিতে কে ফেভারিট দল হিসাবে মাঠে নামবে তা এখনই বলা যাচ্ছে না। তবে ভারত-পাকিস্তানের এই ম্যাচে যে রোমহর্ষক উত্তেজনা এবং বিনোদনের যে কোনও ঘাটতি হবে না তা বলাই যায়।
স্কোয়াড
ভারত
এম এস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), আর আশ্বিন, জসপ্রীত বুমরা, শিখর ধাওয়ান, হরভজন সিং, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, মহম্মদ স্বামী, পবন নেগি, আশিস নেহরা, হার্দিক পাণ্ডিয়া, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রোহিত শর্মা, যুবরাজ সিং
পাকিস্তান
শাহিদ আফ্রিদি (অধিনায়ক), মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, মহম্মদ ইরফান, শরজিল খান, ওয়াহাব রিয়াজ, মহম্মদ নাওয়াজ, মহম্মদ স্বামী, খালিদ লতিফ, মহম্মদ আমির, উমর আকমল, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), ইমাদ ওয়াসিম, আনওয়ার আলি, খুর্রম মঞ্জুর












Click it and Unblock the Notifications