ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে জেনে নিন কী খবর টিম ইন্ডিয়ার

লড়াইয়ে ফিরে আসতে তৈরি টিম ইন্ডিয়া। তৃতীয় টেস্ট জিততে তৈরি ভারত।

টেস্ট সিরিজে ব্যবধান কমানোর লক্ষ্যে এবং হারানো সম্মান পুনঃরুদ্ধারের জন্য তৃতীয় টেস্ট নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।

ইংল্যান্ডের বিরুদ্ধে মাস্ট উইন টেস্টে নামার আগে জেনে নিন কী খবর টিম ইন্ডিয়ার

পর পর দু'টি টেস্ট হেরে ব্যাকফুটে থাকা বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া তৈরি তৃতীয় টেস্টের প্রথম দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে। সেই মতো দলে একাধিক পরিবর্তনও আনছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। পুরো খোলনলচে বদলে আসতে চলেছে ভারতের।

এজবাস্টনের ঐতিহাসিক টেস্টে ৩১ রানে হারের পর লর্ডসে ১৫৯ রান এবং এক ইনিংসে হারে ভারত। এই পরিস্থিতিতে ক্রিকেট বিশেষজ্ঞেরা মনে করছেন ভারতের হোয়াইটওয়াশ শুধু সময়ের অপেক্ষা।

তবে, ট্রেন্ট ব্রিজ টেস্টকে পাখির চোখ করা টিম ইন্ডিয়া তৈরি সর্বস্ব উজাড় করে দিয়ে সিরিজে ব্যবধান কমাতে।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, চোট কাটিয়ে এখন অনেকটাই সুস্থ অধিনায়ক বিরাট। দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। সাময়িকভাবে তাঁর খেলা নিয়ে অনিশ্চিয়তা থাকলেও আশঙ্কার মেঘ এখন অনেকটাই কেটে গিয়েছে। যদিও এখনও ফিট সার্টিফিকেট পাননি বিরাট।

অন্য দিকে, গত দুই টেস্টে ব্যর্থ হওয়া অজিঙ্ক রাহানেকে এই টেস্টেও ধরে রাখতে চাইছে ভারত। তবে, পরিবর্তন আসতে পারে ওপেনিং বিভাগে। কেএল রাহুলের পরিবর্তে দলে আসতে পারেন শিখর ধবন। পাশাপাশি মুরলী বিজয়ের জায়গায় দলে আসতে পারেন করুণ নায়ার। সেক্ষেত্রে শিখর ধবনের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধবেন অজিঙ্ক রাহানে।
এই টেস্টে দলে জায়গা অনিশ্চিত দীনেশ কার্তিকেরও। তাঁর পরিবর্তে তরুণ ঋষভ পন্থকে দেখা যেতে পারে উইকেটের পিছনে। দু'টি টেস্টেই চরম ব্যর্থ দীনেশ। ফলে ট্রেন্ট ব্রিজ টেস্টে ভারতের জার্সি গায়ে ঋষভের অভিষেক হওয়াটা এখন শুধু সময়েরই অপেক্ষা।

লর্ডস টেস্টে দুই স্পিনার নিয়ে খেলেছিল ভারত। কিন্তু দুই স্পিনার নিয়ে খেলার সেই স্ট্র্যাটেজি সম্পূর্ণ ফ্লপ হয়েছে। কোচ রবি শাস্ত্রীও স্বীকার করে নিয়েছেন যে দুই স্পিনার খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল। সেক্ষেত্রে ফের দলের বাইরে যেতে হতে পারে কুলদীপ যাদবকে। তাঁর পরিবর্তে দলে ফিরতে পারেন উমেশ যাদব।

এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:

শিখর ধবন, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, করুণ নায়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+