মাস্ট উইন ম্যাচে আজ মুখোমুখি কলকাতা-রাজস্থান, জেনে নিন কেমন তৈরি দুই দল

মঙ্গলবার আইপিএলে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। এই দু'টি দলই প্রবল ভাবে রয়েছে প্লে-অফে পৌছনোর লক্ষে।

মঙ্গলবার আইপিএলে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। এই দু'টি দলই প্রবল ভাবে রয়েছে প্লে-অফে পৌছনোর লক্ষে।

মাস্ট উইন ম্যাচে আজ মুখোমুখি কলকাতা-রাজস্থান, জেনে নিন কেমন তৈরি দুই দল

এখনও পর্যন্ত চলতি আইপিএলে দু'টি দলই ১২টি করে ম্যাচ খেলেছে। ১২ ম্যাচের মধ্যে এই দু'টি দলই জিতেছে ছয়টি ম্যাচ। হেরেছে ছয়টি ম্যাচে। দুই দলের পয়েন্ট সমান হলেও রান রেটের বিচারে লিগ টেবিলে তৃতীয়স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং চতুর্থস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। ফলে এই ম্যাচই ঠিক করে দেবে দুই দলের প্লে-অফ ভাগ্য।

যে দল জিতবে এই ম্যাচে সেই দলই প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলবে। অপর দলকে তখন নির্ভর করতে হবে একাধিক হিসেবের উপর।

তবে, দু'টি দলের জন্যই কঠিন লড়াই অপেক্ষা করছে এই ম্যাচ। কারণ কলকাতা নাইট রাইডার্স নিজেদের ঘরের মাঠে খেললেও পর পর তিন ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে রাজস্থান রয়্যালস। বিশেষ করে তাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। মূলত বাটলারই হতে পারে কেকেআর-এর জয়ের পথে অন্যতম কাঁটা। রাজস্থান শিবির আত্মবিশ্বাসী ম্যাচ জিতে কলকাতা ছাড়ার বিষয়ে।

রাজস্থান টিম ম্যানেজমেন্ট সূত্রে, উইনিং কম্বিনেশনে বদল আনতে চান না রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানে।

অন্য দিকে, রাজস্থানের মতোই জয়ের ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। গত ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে ৩১ রানে হারায় দীনেশ কার্তিকের দল।

তবে, জয়ের ছন্দে থাকলেও কেকেআর-এর কাছে এখনও আতঙ্ক মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলা শেষ ম্যাচ। সেই ম্যাচে রোহিত শর্মার দলের কাছে ১০২ রানে পরাজিত হতে হয় নাইটদের।
তবে সেই স্মৃতি ভুলে আজ নতুন লড়াই, নতুন ভাবে শুরু করতে চাইছে কেকেআর।

কলকাতা টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি শিভম মাভি। ম্যাচের আগের দিনি কেকেআর কোচ জাক ক্যালিস জানান, ম্যাচ শুরুর কিছু আগে মাভিকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি মাভি খেলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, তাহলে তিন স্পিনার খেলানোর স্ট্যাটাজিতে থেকে সরে আসতে হবে কেকেআরকে। সেক্ষেত্রে এই ম্যাচে মাঠের বাইর বসতে হবে কুলদীপ যাদব বা পিযূষ চাওলার মধ্যে যে কোনও এক জনকে বসতে হবে মাঠের বাইরে।

ম্যাচের আগের দিন কলকাতার কোচ জাক ক্যালিস বলেন, 'আমাদের অন্য কোনও দলের দিকে তাকানোর প্রয়োজন নেই। আমরা যদি নিজেদের দু'টো ম্যাচ ভাল ভাবে খেলতে পারি তাহলেই আমরা প্লে-অফে পৌছে যাব। একটা একটা ম্যাচ করে আমরা ভাবছি। আগে রাজস্থান ম্যাচ ভাল করে খেলি এবং জিতি তার পর অপর ম্যাচ নিয়ে ভাবব। অন্য দলেরা কী করছে সেই নিয়ে আমরা চিন্তিত নই।'

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ১৪ বার একে অপরের বিরুদ্ধে খেলেছে এই দুই দল। দু'টি দলই জিতেছে সাতটি ম্যাচে।

ইডেন গার্ডেন্সে পাল্ল ভারী কলকাতারই। ইডেনে মোট পাঁচ বার মুখোমুখি হয়েছে এই দুই দল তার মধ্যে কলকাতা জিতেছে চার বার, এক বার জিতেছে রাজস্থান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+