ঘরের মাঠে চেন্নাইকে হারাতে কতটা তৈরি হায়দরাবাদ, কী হতে পারে রণকৌশল, পড়ুন ম্যাচ প্রিভিউ

পঞ্জাবের বিরুদ্ধে ১৫ রানে হেরে অপরাজিত তকমা হারাতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তবে ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবতে চাইছে না সানরাইজার্স হায়দরাবাদ।

পঞ্জাবের বিরুদ্ধে ১৫ রানে হেরে অপরাজিত তকমা হারাতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। হঠাই ছন্দ পতন আর তাতেই খোয়া যায় সানরাইজার্সের ২ পয়েন্ট। তবে, পঞ্জাবের বিরুদ্ধে হারকে অঘটন হিসেবেই দেখছে হায়দরাবাদ কর্তৃপক্ষ।

ঘরের মাঠে চেন্নাইকে হারাতে কতটা তৈরি হায়দরাবাদ

এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট চারটি ম্যাচ খেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। তার মধ্যে প্রথম তিনটি ম্যাচেই জয় পায় তারা। শেষ ম্যাচে হারতে হয়েছিল পঞ্জাবের কাছে। ফলে তিন ম্যাচ ছয় পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে হায়দরাবাদ দল।

এই পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে জয়ের ছন্দে মরিয়া কেন উইলিয়ামসনের দল। তবে, পঞ্জাবের বিরুদ্ধে যে দল খেলেছিল সেই দলকেই ধরে রাখতে চাইছেন হায়দরাবাদ অধিনায়ক। দলে পরিবর্তন আনতে তিনি নারাজ।

হায়দরাবাদ

তবে হায়দরাবাদকে চিন্তায় রেখেছে শিখর ধবনের কনুইয়ের চোট। টিম সূত্রে খবর এখনও পুরো পুরি চোট মুক্ত নন শিখর। কিন্তু তাঁকে সিএসকের বিরুদ্ধে মাঠে নামাতে চেষ্টা চালাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদ দলের ফিজিওরা। একান্তই যদি শিখর না পারেন তা হলে তাঁর বদলে দলে সুযোগ পেতে পারেন বাংলার শ্রীবৎস গোস্বামী।

চেন্নাই

অন্য দিকে, নিজেদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৬৪ রানে হারানো চনমনে চেন্নাই সুপার কিংসের লক্ষ্য জয়ের ধারা বজায় রাখা। গত ম্যাচে জেতার ফলে চার ম্যাচ থেকে সিএসকের পয়েন্ট ৬। সানরাইজার্সের মতো সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও রান রেটের বিচারে লিগের দ্বিতীয় স্থানে রয়েছে ধোনির চেন্নাই। চেন্নাই ক্রিকেটারদের আত্মবিশ্বাসীও দেখিয়েছে গত ম্যাচে। ধোনি চাইছেন এই মোমেন্টামই যাতে বজায় থাকে। সিএসকে টিম ম্যানেজমেন্ট সূত্রে হায়দরাবাদের বিরুদ্ধে দলে কোনও পরিবর্তন আনতে নারাজ তারা।

এখন দেখার শেষ পর্যন্ত হাসি ফোটে কোন অধিনায়কের মুখে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+