জয়ের ছন্দে ফিরতে মরিয়া ডিডি-আরসিবি, পড়ুন ম্যাচ প্রিভিউ

শনিবার বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে আইপিএল তালিকায় শেষে থাকা দু'টি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলস। শেষ ম্যাচে দু'টি দলকেই হারতে হয়েছে।

শনিবার বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে আইপিএল তালিকায় শেষে থাকা দু'টি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলস।

জয়ের ছন্দে ফিরতে কী ভাবে তৈরি হচ্ছে ডিডি-আরসিবি? জেনে নিন ম্যাচ প্রিভিউতে

চলতি আইপিএলে চারটি করে ম্য়াচ খেলা হয়ে গিয়েছে এই দু'টি দলেরই। কিন্তু একটির বেশি জয়ের মুখ দেখতে পারেননি কেউই। হার তিনটিতে। এই পরিস্থিতিতে আরসিবি এবং ডিডি -দুটি দলই ২ পয়েন্ট নিয়ে লীগের সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে। এই পরিস্থিতিতে বেঙ্গালুরু মাটিতে বেঙ্গালুরুকে হারিয়ে লিগ টেবিলে নিজেদের স্থান উন্নতি করতে মরিয়া গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলস।

একই ভাবে দিল্লির মতোই নিজেদের ঘরের মাঠে ম্যাচ জিততে বদ্ধপরিকর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও।
শেষ দু'টি ম্যাচ হারতে হয়েছে এই দুই দলকেই। বিরাটের বেঙ্গালুরুকে হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৪৬ রানে। এবং আইপিএল জয়ী অধিনায়ক গৌতমের দিল্লিকে শেষ ম্যাচে ৭১ রানে হারায় কলকাতা নাইট রাইডার্স।
ফলে দু'টি দলই নিজেদের প্রথম একাদশে পরিবর্তন আনবেন সেটা নিশ্চিত।

জয়ের ছন্দে ফিরতে কী ভাবে তৈরি হচ্ছে ডিডি-আরসিবি? জেনে নিন ম্যাচ প্রিভিউতে

বিগত দু'টি ম্যাচে ডেথ ওভারে বোলিং-ই বিপাকে ফেলেছে আরসিবিকে। ক্রিস ওকস, উমশ যাদবরা থাকলেও রান খরচে লাগাম টানতে পারেননি কেউই। অপর দিকে, বহু আশা করে রিটেন করা সরফরাজ খানও ব্যার্থ মিডিল অর্ডারে দলকে ভরসা দিতে।

বেঙ্গালুরু টিম সূত্রে খবর, দিল্লির বিরুদ্ধে সরফরাজের পরিবর্তে বোলিং ব্রিগেডের শক্তি বাড়াতে প্রথম একাদশে মুরুগান অশ্বিনকে সুযোগ দিতে পারেন বিরাট। একটি পরিবর্তন ছাড়া বেঙ্গালুরুর শিবিরে আর কোনও পরিবর্তন আনার কোনও সম্ভবনা নেই।

অন্য দিকে, কেকেআর-এর বিরুদ্ধে দিল্লি ডেয়ারডেভিলস যে দল খেলিয়েছিল সেই দলেও একাধিক পরবির্তন আনতে চলেছেন গৌতম গম্ভীর।

বিজয় শঙ্করের পরিবর্তে দলে ঢুকতে পারেন গুরকিরত সিং মান এবং শ্রেয়াস আইয়ারের জায়গায় আসতে পারেন নমন ওঝা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+