জয়ের রাস্তায় ফিরতে মরিয়া রাজস্থানের সামনে মুম্বই, কেমন তৈরি দুই দল জেনে নিন ম্যাচ প্রিভিউতে

জয়ের ছন্দে ফিরতে মরিয়া রাজস্থান রয়্যালস রবিবার ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। মুম্বইয়ের বিরুদ্ধে একাধিক পরিবর্তন আসতে পারে রাজস্থানের দলে।

দু'বছরের নির্বাসন কাটিয়ে চলতি আইপিএলে ফের দেখা যাচ্ছে রাজস্থান রয়্যালসকে। টুর্নামেন্টের শুরু থেকেই রাজস্থানের সমর্থকেরা বুক বেঁধেছিলেন প্রিয় দলের সেরা পারফরম্যান্স দেখার আশায়। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেতে হয় অজিঙ্ক রাহানের দলকে। তবে, সেই হারের যন্ত্রণা ভুলতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি সমর্থকদের। পর পর দু'ম্যাচ জিতে সমর্থকদের মুখে হাসি ফোঁটান রাজস্থানের ক্রিকেটারেরা।

জয়ের রাস্তায় ফিরতে মরিয়া রাজস্থানের সামনে মুম্বই, কেমন তৈরি দুই দল জেনে নিন ম্যাচ প্রিভিউতে

কিন্তু হঠাৎই ঘরের মাঠে কেকেআর এবং পুনেতে চেন্নাইয়ের কাছে পর পর দুই ম্যাচ হেরে লিগের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রাজস্থান রয়্যালস। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দু'টি জয়ে পেয়েছে রাজস্থান, হেরেছে তিনটিতে। ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে আছে রয়্যালসরা। এই পরিস্থিতিতে রবিবার ঘরের মাঠে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি অজিঙ্ক রাহানের।

রাজস্থান টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের প্রথম একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। চেন্নাই ম্যাচে সুযোগ পাওয়া স্টুয়ার্ট বিনির পরিবর্তে দলে ফিরতে পারেন ধবল কুলকার্নি এবং বেন লাফলিংয়ের পরিবর্তে সুযোগ পেতে পারেন শ্রীলঙ্কার তরুণ ক্রিকেটার দুশমন্ত চামিরা।

অন্য দিকে, রাজস্থানের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থাও বিশেষ সুবিধার নয়। চার ম্যাচ খেলে এখনও পর্যন্ত মুম্বইয়ের জয় এসেছে মাত্র ১টি ম্যাচে, বাকি ৩টি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মার দলকে। মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গত ম্যাচে জয়ের ছন্দে ফেরাটাই এই ম্যাচে এগিয়ে রাখছে মুম্বই ইন্ডিয়ান্সকে। অতীতেও দেখা গিয়েছে হারতে হারতে মুম্বই দলটি এক বার জয়ের স্বাদ পেয়ে গেলে, সেই ধারাবাহিকতা গোটা টুর্নামেন্টে বজায় রাখে তারা। ফলে গত ম্যাচ জয়ের রাস্তায় ফেরা মুম্বই একটু হলেও এগিয়ে থাকছে রবিবারের এই ম্যাচে।

মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, দল অপরিবর্তিত রেখেই রাজস্থানের বিরুদ্ধে নামতে চাইছেন অধিনায়ক রোহিত শর্মা। এখন দেখার রবিবারে মেগা এই ম্যাচে কোন দলে জিতে লিগের দৌড়ে নিজেদের সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+