গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থানের মুখোমুখি পঞ্জাব, জেনে নিন কেমন তৈরি এই দুই দল
রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে ইন্দোরে হোলকার স্টেডিয়ামে মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব এবং রাজস্থান রয়্যালস। ২০১৮ আইপিএলের শুরুটা ভাল করলেও টুর্নামেন্টের মাঝ পথে হঠাৎই ছন্দ হারায় কিংসরা।
রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে ইন্দোরে হোলকার স্টেডিয়ামে মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব এবং রাজস্থান রয়্যালস। ২০১৮ আইপিএলের শুরুটা ভাল করলেও টুর্নামেন্টের মাঝ পথে হঠাৎই ছন্দ হারায় কিংসরা। পর পর দুই ম্যাচ হেরে হঠাৎই লিগ তালিকায় পিছিয়ে পড়েছে প্রীতি জিন্টার। এই পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়াতে হলে রাজস্থান রয়্যালস ম্যাচ জিততেই হবে কিংস ইলেভেন পঞ্জাবকে।

মোহলিকে বিদায় জানিয়ে এখনও ইন্দোরই পঞ্জাবের বেস। কিন্তু নিজেদের নতুন হোম গ্রাউন্ডে প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয় কিংস ইলেভেন পঞ্জাবকে। মুম্বইয়ের কাছে হারতে হয় ছয় উইকেটে। এই পরিস্থিতিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততে মরিয়া রবিচন্দ্রন অশ্বিনের দল। পঞ্জাব টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ব্যাটিং সহায়ক উইকেটের কথা মাথায় রেখে দলে বেশ কিছু পরিবর্তন আনতে চাইছেন পঞ্জাব সারথী রবিচন্দ্রন অশ্বিন। মনোজ তিওয়ারির পরিবর্তে গত ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল যুবরাজ সিংকে। কিন্তু ব্যাট হাতে যুবরাজের খারাপ ফর্ম কিছুতেই যেন কাটছে না। পঞ্জাবের হয়ে গত ম্যাচে গুরুত্বপূর্ণ কোনও ভূমিকাই নিতে পারেননি যুবি। তাঁর বদলে এই ম্যাচে দলে ফেরানো হতে পারে বাংলার মনোজ তিওয়ারিকে।
গত ম্যাচে বিশেষ কিছু পারফর্ম করতে পারেননি মার্কাস স্টইনিস। তাঁর পরিবর্তে এই ম্যাচে দেখা যেতে পারে অ্যারন ফিঞ্চকে। পাশাপাশি অক্ষর পটেলের জায়গায় দলে ফিরতে পারেন মোহিত শর্মা।
অন্য দিকে, এই ম্যাচে পঞ্জাবের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসের কাছে প্লে অফের টিকিট নিশ্চিত করতে হলে প্রতিটি ম্যাচেই জয় প্রয়োজন। পর পর দু'ম্যাচ হেরে অনেকাই কোণঠাসা দু'বছর নিবার্সন কাটিয়ে ফেরা রাজস্থান রয়্যালস। পঞ্জাবের সমসংখ্যক ম্যাচ খেলে রাজস্থানের পয়েন্ট মাত্র ছয়। তিনটি ম্যাচে জয় পেলেও হারতে হয়েছে পাঁচটি ম্যাচে। এই পরিস্থিতিতে আর একটি ম্যাচ হারলেই নিজেদের কাজটা অনেকটাই কঠিন করে ফেলবে অজিঙ্ক রাহানের দল। বিষয়টা বেশ ভাল মতোই জানেন জাতীয় দলের এই ক্রিকেটার। তাই এই ম্যাচ থেকেই জয়ের ছন্দে ফিরতে চাইছেন তিনি।
রাজস্থান টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত ম্যাচে খেলা রাজস্থান রয়্যালসের ক্রিকেটারদের উপরই ভরসা রাখছেন অধিনায়ক। দলে কোনও পরিবর্তন আনতে চান না তিনি। একই দল ধরে রেখে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে জয়ের জন্য ঝাঁপাতে চায় রাজস্থান।
এদিন সাংবাদিক বৈঠকে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন বলেন, 'এখনও ছ'টা ম্যাচ খেলতে হবে আমাদের। পরবর্তী ম্যাচগুলো থেকে শুধু তিনটে ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য নয়। যে খেলাটা আমরা খেলে এসেছি, সেটাই যদি বজায় রাখতে পারি তাহলে আমরা আরও ভাল ফল করতে পারব। অ্যারন ফিঞ্চের মতো ক্রিকেটারেরা এখনও রুদ্রমূর্তি ধারণ করেনি। তবে খুব শ্রীঘ্রই স্বমেজাজে দেখা যাবে এদের।'
অন্য দিকে, রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন মনে করিয়ে দেন এই পরিস্থিতি থেকে রাজস্থান ঘুড়ে দাঁড়াতে সক্ষম। তিনি বলেন, 'টুর্নামেন্টের প্রতিটি দলই সেরা। এখনও পর্যন্ত আমরা আটটা ম্যাচ খেলেছি এবং এখনও অনেক ম্যাচ খেলা বাকি। এই পরিস্থিতি থেকে কী ভাবে বেড়িয়ে আসতে হয় তা অতীতে করে দেখিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে আমাদের পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে নিজের ক্ষমতার উপর নির্ভর করে খেলতে হবে।'












Click it and Unblock the Notifications