পঞ্জাবের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে মুখোমুখি মুম্বই, জেনে নিন কেমন তৈরি দুই দল

শুক্রবার আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলভেন পঞ্জাব। মুম্বইয়ের কাছে মাস্ট উইন ম্যাচ এটি।

বেশ কিছু দিন ছুটি কাটিয়ে ফের আইপিএলে ফিরছে কিংস ইলেভেন পঞ্জাব। মোহালির হোম গ্রাউন্ড পরিবর্তিত হয়ে এখন চলতি আইপিএলে ইন্দোরের হোলকার স্টেডিয়াম-ই রবিচন্দ্রন অশ্বিনের দলের নতুন হোমগ্রাউন্ড। শুক্রবার এই মাঠেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে কিংস ইলেভেন পঞ্জাব। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৭টি ম্যাচ খেলেছে পঞ্জাব। যার মধ্যে ৫টি ম্যাচে জয় পেয়েছে প্রীতি জিন্টার দল।

পঞ্জাবের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে মুখোমুখি মুম্বই, জেনে নিন কেমন তৈরি দুই দল

হার মাত্র ২টি ম্যাচে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। চলতি আইপিএলে চোখ ধাঁধান পারফরম্যান্স থাকলেও শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৩ রানে হারতে হয়েছে পঞ্জাবকে। ফলে এই ম্যাচে ঘরের মাঠে জয়ের ছন্দে ফিরতে মরিয়া থাকবে পঞ্জাব তা নিশ্চিত।

কিংস ইলেভেন পঞ্জাব টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলের বাইরে বসতে হতে পারে বীরেন্দ্র সরণকে। বেশ কয়েকটি ম্যাচে অনেক রান খরচ করেছেন সরণ। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে দলের বাইরে রেখেই দল সাজাতে চাইছে পঞ্জাব অধিনায়ক। তাঁর পরিবর্তে দলে ফিরতে পারেন মোহিত শর্মা।
অন্য দিকে, ব্যাটিং অর্ডারেও এই ম্যাচে বদল আনতে চলেছে পঞ্জাব। অফ ফর্মে থাকা অ্যারন ফিঞ্চের পরিবর্তে এই ম্যাচে দলে ফিরতে পারেন ডেভিড মিলার।

অপর দিকে, এদিনের ম্যাচে পঞ্জাবের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সকেও হারতে হয়েছে শেষ ম্যাচে। বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৪ রানে হারে রোহিত শর্মার দল। ৮ ম্যাচ থেকে মাত্র ২টি জয় পয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। হার ৬টি ম্যাচে। ৮ ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একদম তলানিতে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে গতবারের চ্যাম্পিয়নদের প্লে অফে পৌছতে হলে এই পর্যায় থেকে প্রতিটি ম্য়াচেই জয় লাগবে মুম্বইয়ের। আর একটি ম্য়াচ হারলেই প্লে অফে পৌছনোর আশা প্রায় শেষ হয়ে যাবে রোহিত শর্মার দলের জন্য।

পঞ্জাবের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে মুখোমুখি মুম্বই, জেনে নিন কেমন তৈরি দুই দল

মুম্বই টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চোটের কারণে না খেলা এভিন লুইসকে আজকের ম্যাচেও হয়তো পাবে না মুম্বই ইন্ডিয়ান্স। তবে লুইসকে মাস্ট উইন ম্যাচে মাঠে নামাতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। তবে, একান্তই তিনি যদি না পারেন তাহলে এভিনের পরবির্তে গত ম্যাচে খেলা কিরন পোলার্ডই খেলবেন এই ম্যাচে।

মাস্ট উইন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আদিত্য তারে বলেন, 'এটা টি২০ ফর্ম্যাট। ম্যাচের দিনে কোন দল কেমন খেলে তার উপর নির্ভর করছে ম্যাচের দিন কারা জয়ের মুখ দেখবে।'

পঞ্জাবর অ্যারন ফিঞ্চ বলেন, 'এই ছুটিটা দলকে আরও চনমনে করে দিয়েছে। এইটা প্রয়োজন ছিল। টুর্নামেন্টের মাঝ পথে এই ব্রেকটা পাওয়া গোটা দলই তরতাজা। নিজেদের সেরাটাই দেব আমরা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+