গুরুত্বপূর্ণ ম্যাচে নাইটদের সামনে পঞ্জাব, জেনে নিন কেমন তৈরি দুই দল

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মুখোমুখি কিংস ইলেভেন পঞ্জাব এবং কলকাতা নাইট রাইডার্স। জানুন কেমন তৈরি দুই শিবির।

উইকেন্ডে জোড়া এন্টারটেনমেন্ট প্যাকেজ নিয়ে সমর্থকদের জন্য অপেক্ষা করছে ২০১৮ আইপিএল। শনিবার প্রথম ম্যাচে চলতি আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং কিংস ইলেভেন পঞ্জাব।

গুরুত্বপূর্ণ ম্যাচে নাইটদের সামনে পঞ্জাব, জেনে নিন কেমন তৈরি দুই দল

দু'টি দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
পর পর ম্যাচ হেরে বিধ্বস্ত কলকাতা নাইট রাইডার্সের কাছে এটি মাস্ট উইন গেম। এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলে মাত্র ৫টি ম্যাচে জয়ের মুখে দেখেছে কেকেআর। হার ৬টি ম্যাচে। ১১ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চমস্থানে রয়েছে নাইট বাহিনী।

ফলে এই ম্যাচ থেকে জয় না তুলতে পারলে প্লে-অফের রাস্তাটা অনেকটাই কঠিন হয়ে যাবে দীনেশ কার্তিকের দলের কাছে। এই বিষয়টিকে মাথায় রেখেই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে এই ম্যাচে জয় তুলতে চায় কেকেআর।

পঞ্জাবের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামার আগে নাইট শিবিরকে চিন্তায় রেখেছিল শুভমন গিল, আন্দ্রে রাসেল এবং ক্রিস লিনের চোট।

তবে, ম্যাচের আগের দিন সেই চিন্তা থেকে অনেকটাই রেহাই পেয়েছে কলকাতা শিবির। ম্যাচের আগের দিন সহকারী কোচ সাইমন ক্যাটিচ জানিয়ে দিলেন প্রথম দলে জায়গা করে নেওয়ার মতো ফিট হয়ে গিয়েছেন শুভমন গিল। পাশাপাশি আন্দ্রে রাসেল এবং ক্রিস লিনও যে সুস্থা হয়ে উঠছেন তা-ও জানান ক্যাটিজ।

ম্যাচের আগের দিন দীর্ঘক্ষণ বোলিং কোচ হেথ স্ট্রিকের সঙ্গে আলোচণা করতে দেখা যায় একদা তাবড় তাবড় ব্যাটসম্যানদের রাতের ঘুম ছোটানো মিচেল জনসনকে।

কেকেআর টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, টম কুরানের পরিবর্তে এই ম্যাচে কেকেআর-এর প্রথম একাদশে জায়গা হতে পারে মিচেল জনসনের।

অন্য দিকে, কেকেআর-এর মতো মাস্ট উইন গেম না হলেও কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ঘরের মাঠে এই ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি। কারণ ১০ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয়স্থানে রয়েছে পঞ্জাব। জয় ৬টি ম্যাচে এবং হার ৪টি ম্যাচে। কিন্তু একটি ম্যাচে হার মানেই নিজের জায়গা নিয়ে টানাটানি শুরু হয়ে যাওয়া। লিগ টেবিলের চিত্রটা বেশ ভালোই জানেন পঞ্জাবের মেন্টর বীরেন্দ্র শেহওয়াগ। তাই কলকাতার বিরুদ্ধে জিতে নিজেদের জায়গাটা আরও পোক্ত করে নিতে চায় প্রীতি জিন্টার দল।

ম্যাচের আগের দিন স্বভাবসিদ্ধ ভঙ্গির বাইরে গিয়ে দীর্ঘক্ষণ নেটে পড়ে থাকতে দেখা গেল ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। গত দুই ম্যাচে বড় রান না আসায় দীর্ঘক্ষণ প্র্যাক্টিস চালান তিনি।

কিংস ইলভেন পঞ্জাবের টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, এই ম্যাচে দলে ফিরতে পারেন যুবরাজ সিং। আকাশদ্বীপ নাথের পরিবর্তে প্রথম একাদশে ফিরতে পারেন যুবি।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে নিজের দলের বোলারদের প্রশংসা করে পঞ্জাব কোচ ব্র্যাড হজ বলেন, 'আমাদের শক্তি হল আমাদের বোলিং। প্রতিটা বোলার যেভাবে নিজেদের উজাড় করে দিচ্ছে, তাতে আমরা খুশি।' পাশাপাশি পার্পেল ক্যাপের দৌড়ে থাকা অ্যান্ড্রু টাইয়ের প্রশংসা করে হজ বলেন, 'ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছে বিভিন্ন সময়। যেখানেই খেলেছে সেখানেই ভাল পারফর্ম করেছে।'

পঞ্জাব কোচেকর গলায় যখন দলের ক্রিকেটারদের প্রতি ভরসার সুর, তখন কলকাতার সহকারী কোচ সাইমন ক্যাটিচের গলায় চিন্তার ছাপ স্পষ্ট। সাংবাদিক সম্মেলনে ক্যাটিচ বলেন, 'আমরা শেষ দু'টো ম্যাচে একদমই ভাল খেলতে পারিনি। নিজেদের কাজটা নিজেরাই কঠিন করে ফেলেছি আমরা। পরের তিনটি ম্যাচ যদি জিততে পারে দল তাহলে, ভাল সুযোগ থাকবে আমাদের জন্য।'

তবে, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কলকাতা নাইট রাইডার্সকে কিছুটা হলেও স্বস্তিতে রাখছে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তাদের অতীতের রেকর্ড।

এখনও পর্যন্ত মোট ২২ বার মুখোমুখি সাক্ষাৎ হয়েছে এই দুই দলের। যার মধ্যে ১৪টি ম্যাচেই জিতেছে কলকাতা। পঞ্জাবের জয় ৮টি ম্যাচে।

গুরুত্বপূর্ণ ম্যাচে নাইটদের সামনে পঞ্জাব, জেনে নিন কেমন তৈরি দুই দল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+