আইপিএলে আজ মুখোমুখি ধোনি-কোহলি, জেনে নিন কেমন তৈরি দুই দল
বুধবার আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি আরসিবি এবং সিএসকে। এই ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে ইতিমধ্যেই সমর্থকদের মধ্যে। কিন্তু ম্যাচের আগে কেমন তৈরি দুই দল। জেনে নিন ম্যাচ প্রিভিউতে।
বুধবার চলতি আইপিএলে অন্যতম উত্তেজক ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন দেশের ক্রিকেট প্রেমীরা। বুধবার বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই ধুন্ধুমার প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং ষষ্ঠ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে, লিগ টেবিলে ষষ্ঠ এবং দ্বিতীয় স্থানে থাকা দু'টি দলের ম্যাচ হিসেবে এই ম্যাচকে দেখলে ভুল হবে, গোটা ক্রিকেট মহল এই ম্যাচকে দেখছে মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির ম্যাচ হিসেবে।

এক জন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং অপর জন বর্তমান অধিনায়ক। দুই অধিনায়কের মগজাস্ত্রের লড়াইয়ের স্বাদ নিতে তৈরি গোটা ক্রিকেট মহল। তবে মেগা এই লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক এখনও পর্যন্ত আইপিএল সফর কী ভাবে কেটেছে এই দুই দলের।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস। যার মধ্যে ৪টি ম্যাচেই জয় পেয়েছে ধোনির দল। হার মাত্র একটিতে।
অন্য দিকে, একাদশ আইপিএলে বেশ চাপে রয়েছে বিরাট কোহালির আরসিবি। চেন্নাইয়ের সম সংখ্যাক ম্যাচ খেলে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গলুরু জয় পয়েছে মাত্র ২টি ম্যাচে। ৩টি ম্যাচেই হারতে হয়েছে তাদের।
তবে এই ম্যাচে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানিকে আশ্বস্ত করছে গত ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে জয়ে ফেরা। চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে বেঙ্গালুরুর ক্যাম্পে দীর্ঘক্ষণ ব্যাটিং প্র্যাক্টিস করতে দেখা যায় মইন আলি এবং পার্থিব পটেলকে। কিন্তু বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিনেশনে বদল আনত নারাজ অধিনায়ক বিরাট কোহলি। সেট দল নিয়েই চেন্নাই বধ করতে চান তিনি।
অন্য দিকে, বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম একাদশে চেন্নাই সুপার কিংস যে পরিবর্তন আনত চলেছে তা এক প্রকার নিশ্চিত। সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানান গত ম্যাচে চোটের কারণে না খেলতে পারা ইমরান তাহির ফিট রয়েছেব আরসিবির বিরুদ্ধে খেলার জন্য। বেঙ্গালুরুর বিরুদ্ধে যে দল দুই জন লেগ স্পিনারকে সঙ্গে নিয়ে মাঠে নামবে তারও আভাস দিয়ে রাখেন ফ্লেমিং। সে ক্ষেত্রে বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম একাদশের বাইরে থাকতে হতে পারে গত ম্যাচ সুযোগ পাওয়া ফাফ দু প্লেসিকে। এখন দেখার দুই যুজুধান প্রতিপক্ষের লড়াইয়ে শেষ হাসি কোন দল হাসে।












Click it and Unblock the Notifications