২০১৮ আইপিএলের ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি সিএসকে-এসআরএইচ

মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১৮ আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস।

মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১৮ আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং চেন্নাই সুপার কিংস।

২০১৮ আইপিএলের ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি সিএসকে-এসআরএইচ

লিগ টেবিলের শীর্ষস্থানে থেকে লিগের খেলা শেষ করেছিল সানরাইজার্স। অন্য দিকে, নেট রান রেটে কিছুটা পিছিয়ে থেকে দ্বিতীয়স্থানে শেষ করেছিল চেন্নাই সুপার কিংস।

তবে, কোয়ালিফায়ারের ম্যাচ সম্পূর্ণ আলাদা। এই ম্যাচে কোনও হিসেবই কাজে আসে না। কারণ ম্যাচের দিনে যে দল ভাল খেলবে, সেই দলই ফাইনালে জায়গা নিশ্চিত করবে।

তবে, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সানরাইজার্স হায়দরাবাদকে চিন্তায় রাখছে গত তিনটি ম্যাচে তাদের পারফরম্যান্স। কারণ লিগের শেষ তিনটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। এই তিনটি ম্যাচ হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে।

শেষ তিনটি ম্যাচে দল হারলেও চেন্নাইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বেশি আত্মবিশ্বাসী হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, একই দল ধরে রেখেই প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে এসআরএইচ। দলে বদল আনতে চান না দলের অধিনায়ক।
সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের দলে বদল আনতে না চাইলেও, চেন্নাই সুপার কিংসের শিবিরে কান রাখলেই শোনা যাচ্ছে বদলের সুর।

সিএসকে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, প্রথম কোয়ালিফায়ারে দলে পরিবর্তন আনতে চাইছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গত ম্যাচে সুযোগ পেয়ে আকর্ষণীয় কিছু করে দেখাতে পারেননি ফাফ দু প্লেসি। তাই এই ম্যাচে ফাফের পরিবর্তে সিএসকের প্রথম একাদশে ফিরতে চলেছেন শেন ওয়াটসন। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও নিজের দলকে নির্ভরতা দিতে পারেন শেন। এখন দেখার গুরুত্বপূর্ণ এই প্রথম কোয়ালিফায়ারে শেষ হাসি হাসে কোন দল!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+