ফাইনাল নিশ্চিত করতে আজ ঘরের মাঠে হায়দরাবাদের মুখোমুখি কলকাতা

শুক্রবার ইডেন গার্ডেন্সে ২০১৮ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। মাস্ট উইন ম্যাচে দুই দলেই জিততে মরিয়া।

শুক্রবার ইডেন গার্ডেন্সে ২০১৮ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। মাস্ট উইন ম্যাচে দুই দলেই জিততে মরিয়া।

ফাইনাল নিশ্চিত করতে আজ ঘরের মাঠে হায়দরাবাদের মুখোমুখি কলকাতা

কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কিছুটা হলেও অ্যাডভান্টেজে রয়েছে কেকেআর। মাঝের একটা সময় গোটা দল নিজেদের ফর্ম হাতড়ে বেড়লেও লিগ স্টেজের শেষ দুই ম্যাচ জিতে যে মোমেন্টাম কেকেআর পেয়েছে, তা এখনও বর্তমান। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসকে এলিমিনেটরে হারানোর এরই নমুনা।।

কলকাতা টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, উইনিং কম্বিনেশনে বদল আনতে চান না অধিনায়ক দীনেশ কার্তিক। দলে মিচেল জনসন, টম কুরানের মত অভিজ্ঞ ক্রিকেটার থাকলেও এই ম্যাচে দলেরল প্রথম একাদশে তাঁদের জায়গা না হওয়া এক প্রকার নিশ্চিত। তবে, গোটা দল ভাল খেললেও কলকাতার দুর্বলতা লুকিয়ে রয়েছে ৮ নম্বর স্পটে। ওয়েস্ট ইন্ডিজের জেভন সিয়ারল্যাসকে সুযোগ দেওয়া হলেও তিনি বিশেষ প্রভাব ফেলতে পারেননি। গত দু'ম্যাচ মিলিয়ে তিন ওভার বল করে ৩৭ রান খরচ করেছেন তিনি। এক উইকেট নিতে সক্ষম হয়েছেন।

অন্য দিকে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন সানরাইজার্স হায়দরাবাদ শিবির অস্বাভাবিক ঠান্ডা। মরণ-বাঁচণ ম্যাচের আগে যে মেজাজ ক্রিকেটারদের স্বভাবত থাকে সেই রকম নয়, একে বারেই ঠান্ডা।

রশিদ-উইলিয়ামসনদের এই নিস্তব্ধতা হয়তো প্রবল ঝড়ের পূর্বাভাস। কিন্তু লিগের শীর্ষে থেকে যে ভাবে এসআরএইচ শেষ করেছিল সেই ভাবে প্লে-অফ শুরু করতে পারেনি তাঁরা। প্রায় জেতা ম্যাচ হেরে এসেছে সিএসকের বিরুদ্ধে। তবে, দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় উইলিয়মসনের দলের থেকে ভয়ঙ্কর যে কোনও দলই হতে পারে না তা প্রমাণিত।

এসআরএইচ টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত ম্যাচে হারলেও নিজের সেট দলের প্রতিই আস্থা রাখছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

তবে, এই ম্যাচে এসআরএইচকে মূলত চিন্তায় রাখছে কেকেআর এর বিরুদ্ধে তাদের পরিসংখ্যান।
আইপিএলের ইতিহাসে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে এই দু'টি দল। যার মধ্যে ৯টি ম্যাচেই জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচটি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ।

সর্বিক পরিসংখ্যানের থেকেও এসআরএইচ-এর চিন্তা বাড়াচ্ছে। ইডেন গার্ডেন্সে এসআরএইচ-এর পরিসংখ্যান। ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই কেকেআর-এর বিরুদ্ধে হেরেছে হায়দরাবাদের দলটি। জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+