তৃতীয় এক দিনের ম্যাচে ভারতীয় দলে আসতে পারে একাধিক পরিবর্তন, এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ

তৃতীয় এক দিনের ম্যাচে ভারতীয় দলে আসতে পারে একাধিক পরিবর্তন, এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বুধবার কুইন পার্ক ওভালে মুখোমুখি হতে চলেছে ভারত। পোর্ট অব স্পেনে এই ম্যাচে নামার আগে দুই কী খবর, কেমন থাকবে পিচ, হাওয়া অফিস কী বলছে, দেখে নেওয়া যাক।

ভারত:

ভারত:

তিন ম্যাচের ওডিআই সিরিজে পর পর দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে বুধবার সিরিজের শেষ ম্যাচে। এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১২টি সিরিজ জিতেছে ভারত। সিরিজ জিতে নেওয়ার ফলে এই ম্যাচে দলে একাধিক পরিবর্তন আনতে পারে ভারত। ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ না পাওয়া ঋতুরাজ গায়েকোয়াড় এবং ঈশান কিষানের মধ্যে যে কোনও এক জনকে বা দুই জনকেই খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচে ভাল পারফর্ম করতে না পারলেও দলে জয়াগ ধরে রাখতে পারেন আভেষ খান। এখনও পর্যন্ত দুই ম্যাচে মাত্র একটি পরিবর্তন করেছেন রাহুল দ্রাবিড়। প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে দ্বিতীয় ম্যাচে আভেষ খানকে নিয়ে এসেছেন। শার্দূল ঠাকুরের পরিবর্তে অর্শদীপ সিং'কে এই ম্যাচে প্রথম একাদশে সুযোগ দিতে পারেন ভারতীয় দলের কোচ।

ওয়েস্ট ইন্ডিজ:

ওয়েস্ট ইন্ডিজ:

পর পর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে হোয়াইটওয়াশ লজ্জা কখনওই নিতে চাইবে না। এমনটা হলে গোটা দলের আত্মবিশ্বাসে আগাত আসবে টি-২০ সিরিজের আগে। প্রথম দুই ম্যাচ হারলেও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু খারাপ খেলেনি। প্রথম ম্যাচটি মাত্র তিন রানে পরাজিত নিকোলাস পুরানের দল। দ্বিতীয় ম্যাচটি ভারতীয় দল জিতে নেয় দুই উইকেটে। দু'টি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা দক্ষতার পরিচয় দিয়েছে সেই কারণেই উভয় ম্যাচে ৩০০ রানের গণ্ডি টপকেছে ক্যারিবিয়ান দলটি কিন্তু বোলারদের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে নিকোলাস পুরান-সাই হোপদের। ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইনে এই ম্যাচে পরিবর্তন আসতে পারে, সুযোগ পেতে পারেন সাই হোপ।

পিচ রিপোর্ট:

পিচ রিপোর্ট:

হাই স্কোরিং গ্রাউন্ড হিসেবে পরিচিত কুইন্স পার্ক ওভাল স্টেডিয়াম। পোর্ট অব স্পেনের এই মাঠে প্রথম ম্যাচে উঠেছে ৬১৩ রান, যার মধ্যে ভারত করে ৩০৮ এবং ওয়েস্ট ইন্ডিজ করে ৩০৫। দ্বিতীয় ম্যাচেও রানের বন্যা বয় কুইন্স পার্ক ওভালে। দুই দল মিলিয়ে করে ৩২৩ রান, যার মধ্যে ভারতের সংগ্রহ ৩১২ এবং ওয়েস্ট ইন্ডিজের ৩১১। ফলে তৃতীয় এ কদিনের ম্যাচেও রানের বন্যা হবে তা আশা করাই যায়। এই মাঠের গড় রান প্রথম ইনিংসে ২৯০ রান। এই মাঠে সব থেকে বেশি উঠেছে ৪১৩/৫ রান। ২০০৭ সালে ভারত-ই বানিয়েছিল এই রান। এখনও পর্যন্ত ৭১টি ওডিআই ম্যাচ আয়োজিত হয়েছে এই মাঠে।

আবহাওয়া:

আবহাওয়া:

২৭ জুলাই (বুধর) পোর্ট অব স্পেনের তাপমাত্র থাকবে ২৫-৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। ১৫-২০ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়ার।

ভারতের সম্ভাব্য একাদশ:

ভারতের সম্ভাব্য একাদশ:

শিখর ধাওয়ান (অধিনায়ক), ঈশান কিষান, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, দীপক হুডা, মহম্মদ সিরাজ, আভেশ খান, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ:

সাই হোপ (উইকেটরক্ষক), কাইল মেয়ার্স, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), ব্রেন্ডন কিং, রোভমান পাওয়েল, রোমারিও শেফার্ড, কিমো পল, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, জেডেন সিলস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+