দ্বিতীয় এক দিনের ম্যাচে কি খেলবেন বিরাট, কী খবর দু'দলের, এক নজরে সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট, আবহাওয়ার আপডেট
দ্বিতীয় এক দিনের ম্যাচে কি খেলবেন বিরাট, কী খবর দু'দলের, এক নজরে সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট, আবহাওয়ার আপডেট
বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড। দুই দলের কাছে এই ম্যাচটির গুরুত্ব দুই রকম। ঘরের মাঠে সিরিজে হার আটকাতে হলে লর্ডসে জিততেই হবে ইংল্যান্ডকে। অপর দিকে, ভারতীয় দল যদি এই ম্যাচে জেতে তা হলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলবে। এক নজরে দেখে নেওয়াযাক দুই দলের হাল হকিকত, সম্ভাব্য একাদশ, আবহাওয়া এবং পিচ রিপোর্ট।

ভারত:
লন্ডনের দ্য ওভালে প্রথম একদিনের ম্যাচ জেতার ফলে চাপমুক্ত হয়ে বৃহস্পতিবার মাঠে নামবে ভারত। প্রথম এক দিনের ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচেও বিরাট কোহলির সার্ভিস ভারতীয় দলের পাওয়ার সম্ভাবন না এর বরাবর। কুঁচকির চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি কোহলি। উইনিং কম্বিনেশনে বদল আনার কোনও সম্ভাবনা নেই ভারতের। কোহলির পরিবর্তে খেলবেন শ্রেয়স আইয়ার। ওপেন করবেন শিখর ধাওয়ান এবং অধিনায়ক রোহিত শর্মা। মিডল অর্ডারে আইয়ারের সঙ্গে দায়িত্ব পালন করবেন সূর্যকুমার যাদব। বোলিং লাইনে জসপ্রীত বুমরাহের সঙ্গে দায়িত্ব পালন করবেন মহম্মদ শামি।

ইংল্যান্ড:
লর্ডসে এই ম্যাচে জিততেই হবে ইংল্যান্ডকে ঘরের মাঠে সিরিজ হারের লজ্জা এড়ানোর জন্য। এমনিতেই ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ হাতছাড়া হয়েছে। ফলে ওডিআই সিরিজে কোনও ভাবেই হারতে চাইবেন না ইংল্যান্ডের নতুন নিয়মিত অধিনায়ক জস বাটলার। ঐতিহাসিক লর্ডসের মাটিতে ব্রিটিশ দলটি জয়ের ধ্বজা ওড়ানোর জন্য সর্ব শক্তি নিয়ে ঝাঁপাবে তা নিশ্চিত। কেনিংটন ওভালে যে ভাবে হুরমুড়িয়ে ভেঙে পড়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইন সেই রকমটা ঐতিহ্যশালী লর্ডসে যাতে না হয় তার জন্য যথেষ্ট সচেষ্ট থ্রি লায়ন্স।

পিচ রিপোর্ট:
লর্ডসের উইকেট বরাবরই ব্যটিং ফ্রেন্ডলি। এই মাঠে প্রথম ইনিংসে গড় রান ২৬৬। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নামা দলের রেকর্ড ভাল নয়। মাত্র ২০ শতাংশ ক্ষেত্রে দ্বিতীয় ব্যাটিং করা দল ম্যাচ জেতে। ফলে টসে জিতে প্রথমে ব্যাটিং করাই ঠিক সিদ্ধান্ত হবে। ম্যাচের পরবর্তী ফেজে পেসাররা সুবিধা পাবেন। মিডল অর্ডারে সুবিধা পাবেন স্পিনাররা।

আবহাওয়ার খবর:
ম্যাচের সময়ে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার কথা। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৩৩ শতাংশ। ১৯ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইবে। ম্যাচের সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই।

ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রেগ ওভার্টন, ডেভিড উইলি, ব্রাইডন কার্স, রিস টপলি












Click it and Unblock the Notifications