'জায়ান্ট কিলার' নেদারল্যান্ডসের বিরুদ্ধে কেমন হবে ভারতের একাদশ, কী খবর ভারতীয় শিবিরের, এক নজরে আবহাওয়ার আপডেট

'জায়ান্ট কিলার' নেদারল্যান্ডসের বিরুদ্ধে কেমন হবে ভারতের একাদশ, কী খবর ভারতীয় শিবিরের, এক নজরে আবহাওয়ার আপডেট

পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছে ভারত। প্রতিযোগীতার প্রথম ম্যাচে জয় যে কোনও দলকেই আত্মবিশ্বাস বাড়ায়। আর সেই জয় যদি হয় চূড়ান্ত নাটকীয় এবং চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তা হলে তা অন্য মাত্রা পায়। পাকিস্তানের বিরুদ্ধে গোটা দলের সঙ্ঘবদ্ধ পারফরম্যান্সের কারণে অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে ভারতীয় দল বৃহস্পতিবার নামতে চলেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

ভারত:

ভারত:

আইসিসি টি-২০ বিশ্বকাপে এটি ভারতের দ্বিতীয় ম্যাচ হতে চলেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ৪ উইকেটের জয়ের ফলে আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে নিয়েই এই ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। হার্দিক পাণ্ডিয়াকে এই ম্যাচে বিশ্রাম দেওয়ার পক্ষে সুনীল গাভাসকরের মতো প্রাক্তনী সাওয়াল করলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেই পথে হাঁটছে না। ভারতীয় দলের বোলিং কোচ পারাস মাহব্রে জানিয়েছেন, হার্দিক নিজে সব ম্যাচে খেলতে চায় এবং তাঁরাও তাঁকে বাদ দেওয়ার কথা ভাবছেন না। তবে, প্রথম একাদশে পরিবর্তন আসবে এটা নিশ্চিত। যদিও একটির বেশি পরিবর্তন এই ম্যাচে আসার সম্ভাবনা কম। রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে প্রথম একাদশে খেলতে পারেন যুজবেন্দ্র চাহাল।

নেদারল্যান্ডস:

নেদারল্যান্ডস:

নামিবিয়া, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জিতলেও বড় দলের বিরুদ্ধে এই বিশ্বকাপে এখনও একটি ম্যাচও জেতেনি নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপের ম্যাচে তারা ১৬ রানে পরাজিত হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে সুপার ১২-এর প্রথম ম্যাচে নেদারল্যান্ড পরাজিত হয়েছে ৯ রানে। এখান থেকে পরিষ্কার হারলেও শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে উভয় দলকেই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই দিয়েছে ডাচরা। ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়েই নামবে স্কট এডওয়ার্ডের দল।

জায়ান্ট কিলার হিসেবে পরিচিত নেদারল্যান্ডস:

জায়ান্ট কিলার হিসেবে পরিচিত নেদারল্যান্ডস:

টি-২০ বিশ্বকাপে জায়ান্চ কিলার হিসেবে পরিচিত নেদারল্যান্ডস। ২০০৯ এবং ২০১৪ টি-২০ বিশ্বকাপে ক্রিকেট সার্কিটের অন্যতম সেরা দল ইংল্যান্ডকে পরাজিত করেছিল তারা। ২০০৯ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইংল্যান্ড পরাজিত হয়েছিল ৪ উইকেটে এবং ২০১৪ সালে ইংল্যান্ডকে নেদারল্যান্ডস পরাজিত করেছিল ৪৫ রানে।

আবহাওয়ার খবর:

আবহাওয়ার খবর:

অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে বিরাট ভূমিকা পালন করছে বৃষ্টি। কোন ম্যাচ হবে কোন ম্যাচ হবে না, কোন ম্যাচ কত ওভার হবে সবই ঠিক করে দিচ্ছে প্রকৃতির অপরূপ সৃষ্টি বৃষ্টি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবন ৭১ শতাংশ রয়েছে। বৃহস্পতিবার সিডনির তাপমাত্র থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৫৭ শতাংশ। ১৪ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চলবে ম্যাচের সময়ে।

পিচের চরিত্র:

পিচের চরিত্র:

সিডনির উইকেট ব্যাটিং সহায়ক হিসেবেই পরিচিত। দ্রুত রান তোলা যায় এই উইকেটে। ম্যাচের শুরুর দিকে পেসাররা সুবিধা পাবেন না উইকেট থেকে। মিডল ওভারে স্পিনাররা যতি ঠিক মতো বল রাখতে পারেন তা হলে নিজেদের দলের হয়ে এই উইকেটে ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন। অর্থাৎ স্পিনারদের জন্য প্রচুর সহায়তা রয়েছে সিডনির উইকেটে মিডল ওভারে। এই উইকেটে টসে জিতে বোলিং করাই ঠিক হবে। সিডনিতে প্রথম ইনিংসে গড় রান ১৬৫। দ্বিতীয় ব্যাটিং করা দল এই উইকেটে ৭০ শতাংশ ম্যাচে জেতে

ভারতের সম্ভাব্য একাদশ:

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং

নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ:

নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ:

ম্যাক্স ও'দউদ, বিক্রমজিৎ সিং, বাস ডি লিডস, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), টিম প্রিঙ্গল, লোগান ভান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভান মিকিরান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+