IPL 2022: গুজরাত-পাঞ্জাব ম্যাচে রানের ঝড়ের পূর্বাভাস, বোলারদের সুবিধা দিতে বিশেষ প্রযুক্তির ব্যবহার উইকেটে
IPL 2022: গুজরাত-পাঞ্জাব ম্যাচে রানের ঝড়ের পূর্বাভাস, বোলারদের সুবিধা দিতে বিশেষ প্রযুক্তির ব্যবহার উইকেটে
প্রথম মরসুমেই হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে চমক দিচ্ছে গুজরাত টাইটানস। প্রথম ম্যাচে আইপিএল-এর মঞ্চে নবাগত লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেওয়ার পর ভারতের ম্যানচেস্টারের দলটি পরাজিত করেছে দিল্লি ক্যাপিটলসকে। পর পর দুই ম্যাচে জিতে আত্মবিশ্বাসের শীর্ষে থেকে ময়ঙ্ক আগারওয়ালের পাঞ্জাবের বিরুদ্ধে শুক্রবার মাঠে নামতে চলেছে হার্দিকের দল।
জয়ের ধারা অব্যহত রেখে গুজরাতের লক্ষ্য যেখানে লিগ টেবলের শীর্ষ স্থান দখল করা সেখানে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের সামনে চ্যালেঞ্জ মোমেন্টাম ধরে রাখা।

দুই দলের খোঁজ খবর:
চোট-আঘাত জনিত কোনও সমস্যা নেই দুই শিবিরেই। অপর দিকে, প্রথম একাদশে কোনও পরিবর্তন আনতে নারাজ গুজরাত এবং পাঞ্জাব- উভয় দলের টিম ম্যানেজমেন্ট। শুক্রবারের সন্ধ্যায় আরব সাগরের তীরে লড়াই মূলত হতে চলেছে দুই দলের বোলিং লাইনের মধ্যে। ব্র্যাবোর্নের হাই স্কোরিং উইকেটে যেই দলের বোলাররা নিজেদের শেপ ধরে রাখতে পারবে, সেই দলই অ্যাডভান্টেজ পজিশনে থাকবে।
পাঞ্জাব কিংসের বোলিং লাইনের নেতৃত্বে রয়েছেন কাগিসো রাবাডা। এই তারকাপ্রোটিয়া ছাড়া আর্শদীপ সিং, ওডেন স্মিথ এবং বৈভব অরোরা রয়েছে প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য। স্পিন আক্রমণের দায়িত্ব সামলাবেন রাহুল চাহর। প্রয়োজনে অ্যাটাকে আসতে পারেন গত ম্যাচে পাঞ্জাবের সেরা ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন।
অপর দিকে, গুজরাত টাইটানসের কাছে রয়েছে মহম্মদ শামির মতো ক্ষুরধার বোলার। গুজরাতের লাগাতার দুই ম্যাচে সাফল্যের অন্যতম কারণ শামি। বাংলার পেসারকে খেলতে সমস্যায় পড়েছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। এই ম্যাচেও চাপে পড়তে পারেন পাঞ্জাবের তারকাখচিত ব্যাটসম্যানরা। শামি ছাড়াও লকি ফউার্গুসান, বরুণ অ্যারনের মতো পেসার রয়েছে এই উইকেটে যারা ভয়ঙ্করহয়ে উঠতে পারে। পাশাপাশি রশিদ খানের মতো প্রিমিয়াম স্পিনার চাপে ফলতে পারেন পাঞ্জাবের ব্যাটারদের।
বোলারদের হাত থেকে ম্যাচ ঘুরিয়ে নেওয়া ক্ষমতা রয়েছে দুই দলের ব্যাটারদের। গুজরাত টাইটানসে যেমন রয়েছে শুভমন গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পাণ্ডিয়ার মতো বিস্ফোরক ব্যাটসম্যান তেমনই পাঞ্জাবে রয়েছে ময়ঙ্ক আগারওয়াল, শিখর ধাওয়ান, ভানুকা রাজপক্ষ বা লিয়াম লিভিংস্টনের মতো তারকা। বোলাররা সর্বোচ্চ উচ্চতায় নিজেদের না মেলে ধরতে পারলে রানের পাহাড় তৈরি হবে এই ম্যাচে।

পিচ রিপোর্ট:
ব্র্যাবোর্নের উইকেট মূলত শুস্ক উইকেট। ব্যাটিং সহায়ক উইকেট উপহার দেওয়ার জন্যই পরিচিত মুম্বইয়ের এই মাঠ। এই উইকেটে প্রথম ইনিংসে গড় রান ১৭০-১৯০। ব্যাটিং সহায়ক উইকেট হলেও সঠিক লেন্থ এবং লাইন ধরে রাখতে পারলে সাফল্য পাবেন বোলাররাও। এই উইকেটে যেমন পেস বোলারদের জন্য বাউন্স রয়েছে, তেমনই টার্ন রয়েছে স্পিনারদের জন্য। ফলে দুই দলের বোলাররা শৃঙ্খলা বজায় রেখে বোলিং করতে পারলে ব্যাটে-বলে ভাল লড়াই দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। গুজরাত বনাম পাঞ্জাব ম্যাচে ডিউ ফ্যাক্টার কাজ না করার সম্ভবনাই বেশি। গ্রাউন্ডস্ট্যাফেরা পিচে আপসা ৮০ স্প্রে করেছে যা অ্যান্টি ডিউ এজেন্ট হিসেবে পরিচিত। ৬০ শতাংশ ক্ষেত্রে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করে এই মাঠে জিতেছে কোনও দল।

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের রেকর্ড:
ব্র্যাবোর্নে অতীতে আইপিএল-এর দু'টি ম্যাচ খেলেছে পাঞ্জাব কিংস। ২০১০ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই মাঠে পরাজিত হয়েছিল পাঞ্জাব। দীর্ঘ ১১ বছর পর এই মাঠে আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংস পরাজিত করে চেন্নাই সুপার কিংসকে।

আবহাওয়া:
ম্যাচের সময়ে আবহাও ২৮ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রির মধ্যে থাকবে। বাতাসে আদ্রতা থাকবে ৫৮ শতাংশ। ২১ কিমি/ঘণ্টা বেগে হাওয়া চলবে।












Click it and Unblock the Notifications