গুজরাত টাইটানসের বিরুদ্ধে শক্তি বাড়াচ্ছে দিল্লি ক্যাপিটলস, কঠিন পরীক্ষার সামনে হার্দিকের দল

গুজরাত টাইটানসের বিরুদ্ধে শক্তি বাড়াচ্ছে দিল্লি ক্যাপিটলস, কঠিন পরীক্ষার সামনে হার্দিকের দল

চলতি আইপিএল-এ শনিবাসরীয় সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটানস এবং দিল্লি ক্যাপিটলস। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে।হার্দিক পাণ্ডিয়া বনাম ঋষভ পন্থের মস্তিস্কের দ্বৈরথে কী আশা করা যায় কালকের ম্যাচ থেকে, কী খবর দুই দলের, পিচই বা কেমন, জেনে নিন সমস্ত খুঁটিনাটি।

দুই দলের হালহকিকত:

দুই দলের হালহকিকত:

গুজরাত টাইটানস এবং দিল্লি ক্যাপিটলস দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেয়েছ। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত পাঁচ উইকেটে পরাজিত করেছে অপর নবাগত লখনউ সুপার জায়েন্টসকে। অন্য দিকে, মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল ২০২২-এ সফর শুরু করেছে দিল্লি ক্যাপিটলস। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভাল পারফর্ম করেছে গুজরাত। এই ম্যাচে লড়াই হতে চলেছে দুই অধিনায়কের মস্তিস্কেরও।
মুস্তাফিজুর রহমান, লুঙ্গি এনবিডি এবং সরফরাজ খান তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন কাটিয়ে উঠেছে। গুজরাতের বিরুদ্ধে সিলেকশেনের জন্য পাওয়া যাবে তাঁদের। যার ফলে দিল্লির উইনিং কম্বিনেশনে বদল আসতে পারে শনিবারের ম্যাচে।
অপরদিকে রাজধানীর ফ্রাঞ্চাইজিটির বিরুদ্ধে প্রথম একাদশে কোনও বদল আতে চাইছেন না হার্দিক পাণ্ডিয়া। আগের ম্যাচের প্রথম একাদশ ধরেই এগতে চাইছে টাইটানস। তবে, প্রথম ম্যাচে লখনউকে হারালেও এই প্রথম নিয়মিত কোনও আইপিএল সাইডের বিরুদ্ধে নামবে হার্দিকের দল। ফলে চ্যালেঞ্জ আরও বেশি অপেক্ষা করবে জুনিয়র পাণ্ডিয়ার দলের সামনে।

পিচ রিপোর্ট:

পিচ রিপোর্ট:

পুনের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। পাটা উইকেটে বড় রানের ম্যাচ দেখার আশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা। পেসারদের জন্য এই উইকেটে খুব বেশি সুবিধা নেই, কিন্তু স্পিনাররা রাফ সার্ফেসের সুযোগ দারুণ ভাবে নিতে পারে। এই উইকেটে রান তাড়া করে জেতা বেশি সহজ। তার সঙ্গে শিশিরের ফ্যাক্টর কাজ করবে। ফলে যেই দলই টস জিতবে সেই দলের অধিনায়কের উচিৎ ফিল্ডিং নেওয়া। এই মাঠে প্রথম ইনিংসে গড় রান ১৫৯। রান তাড়া করতে নেমে আশি শতাংশ ম্যাত জিতেছে দলগুলি।

আবহাওয়া:

আবহাওয়া:

ম্যাচের সময়ে তাপমাত্র ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে, আদ্রতা থাকবে ৪২ শতাংশ। ১৩কিমি/ঘণ্টা বেগে হাওয়া চালাবে। ম্যাচের মধ্যে বৃষ্টির কোনও সম্ভবনা নেই।

দিল্লি ক্যাপিটলস (সম্ভাব্য একাদশ):

দিল্লি ক্যাপিটলস (সম্ভাব্য একাদশ):

পৃথ্বী শ, টিম শেফার্ড, মনদীপ সিং, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, খালিল আহমেদ

গুজরাত টাইটানস (সম্ভাব্য একাদশ):

গুজরাত টাইটানস (সম্ভাব্য একাদশ):

শুভমন গিল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড মিলার, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রাহুল তেওয়াটিয়া, অভিনব মনোহর, বিজয় শঙ্কর, রশিদ খান, লকি ফার্গুসন, মহম্মদ শামি, বরুণ অ্যারন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+