IPL 2022: সফল দুই দল চলতি মরসুমে চূড়ান্ত ব্যর্থ, চেন্নাই-মুম্বইয়ের লড়াইয়ে নজরে থাকবেন ধোনি-রোহিতরা
IPL 2022: সফল দুই দল চলতি মরসুমে চূড়ান্ত ব্যর্থ, চেন্নাই-মুম্বইয়ে লড়াইয়ে নজরে থাকবেন ধোনি-রোহিতরা
আইপিএল-এ বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। বিশ্বর সেরা টি-২০ লিগের সফলতম দু'টি দল চেন্নাই এবং মুম্বই। মুম্বই পাঁচ বার জিতেছে আইপিএল, অপর দিকে চেন্নাই জিতেছে চার বার। ধারাবাহিক সফল এই দুই দলই এবার লিগ টেবলের তলানিতে। ছয় ম্যাচ খেলে চেন্নাই একটিতে জয় পেলেও, মুম্বই ইন্ডিয়ান্স এখনও একটি ম্যাচেও জিততে পারেনি।

মুম্বইয়ের হাল হকিকত:
মুম্বইয়ের ফ্রাঞ্চাইজি দলটির সব থেকে বড় চিন্তার বিষয় অধিনায়ক রোহিত শর্মার অফ ফর্ম। এখনও পর্যন্ত ৬ ম্যাচে ১১৮ রান করেছেন রোহিত। মরসুমের প্রথম জয়ের দেখা পেতে হলে মুম্বইয়ের দল নেত রোহিতকে রানের মধ্যে ফিরতে হবে। নতুন করে এই তালিকায় নিজের নাম তুলে টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়িয়েছেন ঈশান কিষান। ১৫.২৫ কোটি টাকা দিয়ে নিলাম থেকে তোলা এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ছয় ম্যাচে ১৯১ রান করেছেন। তাঁর থেকে গোটা দল অনেক বেশি আশা রাখে। এছাড়াও মিডল অর্ডারে সূর্যকুমার, ব্রেভিস, কাইরন পোলার্ডরাব্যক্তিগত কিছু ক্ষেত্রে ভাল খেললেও সমষ্টিগত ভাবে নির্ভরতা দিতে অসফল।
ব্যাটসম্যানদের থেকেও মুম্বইয়ের আরও বেশি চিন্তা দলের বোলিংকে নিয়ে। জসপ্রীত বুমরাহ, মুরুগন অশ্বিন, বাসিল থাম্পি, জয়দেব উনাদকট বা টাইমাল মিলস কেউই বল হাতে সাফল্য পাচ্ছে না আশানরূপ।

চেন্নাই সুপার কিংসের হাল হকিকত:
মুম্বইয়ের মতোই প্রায় একই রকম চিত্র চেন্নাই সুপার কিংসেরও। ছয় ম্যাচের মধ্যে একটিতে জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নতুন অধিনায়ক রবীন্দ্র জাডেজার নেতৃত্বে চেন্নাইয়ের পরিচিত খেলার ধরন সম্পূর্ণ উধাও। তবে, ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ ভারতের এই ফ্রাঞ্চাইজি। গত ম্যাচে ছন্দে ফিরেছেন ঋতুরাজ গায়েকোয়াড়। শিবম দুবে এবং রবীন উথাপ্পা আরসিসিবর বিরুদ্ধে দলের একমাত্র জয়ের দিন জ্বলে উঠেছিলেন। তবে চেন্নাইয়ের প্রধান সমস্যা হল ধারাবাহিকতার অভাব। ঋতুরাজ গত ম্যাচে রান পেলেও কতটা ছন্দে ফিরেছেন তা এই ম্যাচ থেকেই বোঝা যাবে। তা ছাড়া রবীন উথাপ্পা বা শিভম দুবে রান পেলেও ধারাবাহিকতার অভাব রয়েছে। ব্য়াট হাতে ছন্দে নেই অধিনায়ক রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি এবং ডোয়েন ব্র্যাভো। রানের মধ্যে নেই অম্বতি রায়াডু এবং মঈন আলিও।
বোলিং বিভাগে এতমাত্র থাকসানে নিয়মিত ভরসা দিচ্ছেন। মন্দের ভাল ডোয়েন ব্র্যাভো। কিন্তুপ ক্রিস জর্ডান এবং মুকেশ চৌধুরি উইকেট পেলেও অজস্র রান খরচ করছেন, যা অত্যন্ত চিন্তার। এই সমস্যা জারি থাকলে সমস্যা হবে মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচ থেকে জয় তুলে নিতে।

আবহাওয়া:
নভি মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচের সময়ে আবহাওয়া ৩৯ ডিগ্রির কাছাকাছি থাকবে। ২১ শতাংশ আদ্রতা থাকার সম্ভবনা রয়েছে। ম্যাচের সময়ে ২১ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে।

পিচ রিপোর্ট:
ডি ওয়াই প্যাটলের পিচ পরিচিত শুস্ক উইকেট হিসেবে। এই উইকেটে মূল সুবিধা পেয়ে থাকেন পেসাররা, তবে স্পিনারদের জন্যই সুবিধা রয়েছে এই উইকেটে। প্রথম ইনিংসে গড় রান ১৪৮। যার ফলে ১৭০-১৮০ লড়াই চালানোর মতো রান হতে পারে।এই উইকেটের বিশেষত্ব হল কোনও এক পক্ষকে এই উইকেট সুবিধা দেয় না। ব্যাট-বলে ভাল প্রতিযোগীতা আশা করা যায়।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:ঋতুরাজ গায়েকোয়াড়, রবীন উথাপ্পা, মঈন আলি, অম্বতি রায়ুডু, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), ডোয়েন ব্র্যাভো, অ্যাডাম মিলনে, মহেশ থিকসানে, মুকেশ চৌধুরি

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ:
ঈশান কিষান, রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কাইরন পোলার্ড, ফাবিয়ান অ্যালান, জয়দেব উনাদকট, মুরুগন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টাইমাল মিলস

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ:
ঋতুরাজ গায়েকোয়াড়, রবীন উথাপ্পা, মঈন আলি, অম্বতি রায়ুডু, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা (অধিনায়ক), ডোয়েন ব্র্যাভো, অ্যাডাম মিলনে, মহেশ থিকসানে, মুকেশ চৌধুরি












Click it and Unblock the Notifications