বিশ্বকাপের গ্রানি ভুলে নতুন করে শুরু করাই লক্ষ্য রোহিতের, চোট কাটিয়ে দলে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান অস্ত্র

বিশ্বকাপের গ্রানি ভুলে নতুন করে শুরু করাই লক্ষ্য রোহিতের, চোট কাটিয়ে দলে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান অস্ত্র

ঘরের মাঠে এক দিনের সিরেজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর ভারতীয় দলের লক্ষ্য টি-২০ সিরিজেও ক্যারিবিয়ান দলটির বিরুদ্ধে সিরিজ জয়। এরই লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে সোমবার সন্ধ্যায় নিজেদের ঝালিয়ে নিলেন বিরাট কোহলি-যুজবেন্দ্র চহালরা।

বিশ্বকাপের গ্রানি ভুলে নতুন করে শুরু করাই লক্ষ্য রোহিতের, চোট কাটিয়ে দলে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান অস্ত্র

২০২১ সালে ফেভারিট হিসেবে শুরু করেও টি-২০ বিশ্বকাপের গ্রপ পর্যায় থেকে ছিটকে যেতে হয়েছিল বিরাট কোহলির নেতত্বাধীন টিম ইন্ডিয়াকে। সংযুক্ত আরব আমিরশাহীতে প্রথম বার বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হয়েছিল ভারত এবং সেই লজ্জা নিয়েই কেরিয়ারে শেষ বার ভারতীয় দলের টি-২০ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়ে ছিলেন বিরাট।

ভাঙা দলকে নতুন করে গড়ার দায়িত্ব পালন করার আগেই সব ভার ছেড়ে দায়মুক্ত হয়েছেন বিরাট কোহলি। এ বার সেই দায়িত্ব এসে পড়েছে রোহিত শর্মার উপর। বছরের শেষ কোয়ার্টারে অস্ট্রেলিয়ার মাটিতে ফের বসতে চলছে টি-২০ বিশ্বকাপের আসর। সেখানে ভাল পারফর্ম করার জন্য এই প্রতিযোগীতাগুলিতে পাখির চোখ করছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত যেমন টিম কম্বিনেশন দেখে নেবে তেমনই কোন পরিস্থিতিতে কোন ক্রিকেটার কী রকম পারফর্ম করতে পারে সেই দিকেও নজর থাকবে।

বিশেষজ্ঞ মহলের ধারণা বিরাটের পরিবর্তে রোহিতের হাতে দায়িত্ব আসায় টি-২০ ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল হিসেবেই দেখা যাবে ভারতকে। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে পাঁচ বার খেতাব জেতা অধিনায়কের মস্তস্কের সুফল ভারতও পাবে, এমনই আশা অভিজ্ঞ মহলের।

সদ্য সমাপ্ত আইপিএল-এর নিলামে ১৫.২৫ কোটি টাকায় দল পেয়েছে ঈশান কিষান, ভারতের স্কোয়াডে রয়েছেন শ্রেয়াস আইয়ার (১২.২৫ কোটি), হর্ষল প্যাটেল (১০.৭৫ কোটি) এবং শার্দূল ঠাকুরের (১০.৭৫) মতো ক্রিকেটাররা। ফলে টাকার অঙ্ক যত বড় ততই পারফরম্যান্সের চাপ থাকবে এই ক্রিকেটারদের উপর। নিলামের পর প্রথম বার ভারচের জার্সিতে ঈশান, শার্দূলের পারফরম্যান্স আতশ কাঁচের তলায় থাকবে ফ্রাঞ্চাইজিগুলির।

চোটের কারণে এই সিরিজে থেকে ছিটকে গিয়েছেন কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। ওয়াশিংটনের জায়গায় দলে এসেছেন কুলদীপ যাদব। যদিও প্রথম ম্য়াচে কুলদীপের খেলার সম্ভবনা খুব একটা নেই।

অপর দিকে, টি-২০ ক্রিকেটে পাওয়ার হাউস নামে পরিচিত ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য থাকবে একদিনের সিরিজ হারের বদলা নেওয়া। এই মাঠেই ২০১৬ টি-২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইডেন গার্ডেন্স বরাবরই ওয়েস্ট ইন্ডিজকে ভরিয়ে দিয়েছে। ফলে হোয়াইটওয়াশের লজ্জা থেকে মুক্তি পেতে এই সিরিজ জিততে মরিয়া থাকবে কিরণ পোলার্ডের দল। শেষ দুই ম্যাচ পোলার্ড খেলতে না পারলেও এই ম্যাচে তাঁর প্রত্যাবর্তনের সম্ভবনা বেশি।

এক নজরে দেখে নিন দুই দলের প্রথম একাদশ:

ভারত:

ঈশান কিষান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দূল ঠাকুর, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চহাল

ওয়েস্ট ইন্ডিজ:

ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কিরণ পোলার্ড, জেসন হোল্ডার, ফাবিয়ান অ্যালান, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, আকিয়ান হোসেন, শেলডন কর্টরেল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+