ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, এক নজরে আবহাওয়া-পিচ রিপোর্ট, দুই দলের সম্ভাব্য একাদশ

ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি, এক নজরে আবহাওয়া-পিচ রিপোর্ট, দুই দলের সম্ভাব্য একাদশ

টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করার পর তিন ম্যাচের এক দিনের সিরিজে ভারতীয় দল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। লখনউ-এর একানা স্পোর্টস সিটি স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা হবে। প্রথম একদিনের ম্যাচের আগে জেনে নিন দুই দলের হাল হকিকত, সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট এবং আবহাওয়ার আপডেট।

ভারত:

ভারত:

এশিয়া কাপের খারাপ স্মৃতি ভুলে ভারতীয় দল ঘরের মাঠে দারুণ ভাবে ফিরে এসেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে। উভয় প্রতিপক্ষকেই ২-১ ব্যবধানে পরাজিত করে ভারত। দ্বি-পাক্ষিক সিরিজ সব সময়ে ভারতের স্ট্রং জোন থেকেছে তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ অন্য রকম হতে চলেছে। টি-২০ সিরিজে যে দল খেলেছে তার থেকে অনেকটাই অন্য দলকে দেখা যাবে ওডিআই ক্রিকেটে। শিখর ধাওয়ানের নেতৃত্বে এই সিরিজ খেলবে ভারত। দ্বিতীয় সারির ভারতীয় দল পুরো শক্তির দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে খেলবে। যদিও দ্বিতীয় সারির দলই ওয়েস্য় ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ দুই ওডিআই সিরিজ জিতেছে। ৬ অক্টোবর যখন শিখর ধাওয়ানের দল ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে, সেই একই দিন বিশ্বকাপের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া রওনা দেবে ভারতের প্রথম সারির দল। টি-২০ সিরিজে যেই দল খেলেছে তার অধিকাংশ ক্রিকেটারই যাচ্ছেন অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপল খেলার জন্য। তবে, বিশ্বকাপের দলে স্ট্যান্ড বাই থাকলেও ওডিআই সিরিজে খেলবেন দীপক চাহার, শ্রেয়স আইয়ার এবং রবিব বিষ্ণোই। ওডিআই-এর জন্য ঘোষিত দলে একাধিক নতুন প্রতিভাও সুযোগ পেয়েছে, তাঁদের মধ্যে অন্যতম মুকেশ কুমার এবং রজত পাতিদার। ভারতের জার্সিতে এই ম্যাচে অভিষেক হতে পারে শাহবাজ আহমেদেরও।

দক্ষিণ আফ্রিকা:

দক্ষিণ আফ্রিকা:

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব ম্যাচ জেতা যায় তার চেষ্টা করা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা জানিয়েছেন, তাঁদের দলে কিছু পরিবর্তন আসবে। দলের মধ্যে ফ্রেস এনার্জি নিয়ে আসবে এই নতুন ক্রিকেটাররা এমনটাই আশা দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্টের। ওপেনিং ব্যাটার জানেমান মালান ভাল ফর্মে রয়েছেন, একই রকম ভাবে ভাল ছন্দে রয়েছেন আন্দিলে ফেলুকায়ো। দক্ষিণ আফ্রিকার টি-২০ স্কোয়াডে যাঁরা খেলেছিলেন তাঁদের মধ্যে বাদ পড়েছেন রিলে রসৌ এবং ত্রিস্টান স্টাবস।

আবহাওয়ার খবর:

আবহাওয়ার খবর:

৬ অক্টোবর ম্যাচ ডে-তে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৮০ শতাংশ। ১১ কিমি/ঘণ্টা বেগে হওয়া চালাবে ম্যাচের সময়ে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ৮৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ম্যাচের ম্যাচের সময়।

পিচ রিপোর্ট:

পিচ রিপোর্ট:

ব্যাটিং সহায়ক উইকেট হিসেবেই পরিচিত একানে ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজ। কালো মাটির পিচ পেসারদের বাড়তি সুবিধা দেয় পুরো ম্যাচে, অপর দিকে, ম্যাচের মাঝামাঝি সময় বা তার পর থেকে খেলায় আসেন স্পিনাররা এই উইকেটে। ব্যাটিং সহায়ক উইকেট হলেও এই পিচে রান বানাতে হলে ব্যাটসম্যানদের অনেকটা সময় ক্রিজে কাটাতে হবে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই উইকেটের গড় রান প্রথম ইনিংসে ২৬০। এই উইকেটে দ্বিতীয় ব্যাটিং করা দল ৬০ শতাংশ ম্যাচে জয় পেয়েছে।

ভারতের সম্ভাব্য একাদশ:

ভারতের সম্ভাব্য একাদশ:

শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমন গিল, শ্রেয়স আইয়াক, রজত পাতিদার, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, শার্দূল ঠাকুর, দীপক চাহার, কুলদীপ যাদব, আভেষ খান, মহম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ:

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ:

জানেমান মালান, কুইন্টন ডি কক, তেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকায়ো, ডোয়েন প্রিটরিয়াস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, তাব্রেজ শামসি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+